Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া আরবান কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি ৩৪ তম বার্ষিক সাধারণ সভা!

হলদিয়া আরবান কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি ৩৪ তম বার্ষিক সাধারণ সভা! হলদিয়া আরবান কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিঃ ১৯৭৭ সালে ২৯ নভেম্বর তার আত্মপ্রকাশ ঘটেছিল চৈতন্যপুর মূল অফিসের মধ্য দিয়ে। পরবর্তীকালে মহিষাদল এবং বাবুরহাট সুতাহা…

 





হলদিয়া আরবান কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি ৩৪ তম বার্ষিক সাধারণ সভা! 

হলদিয়া আরবান কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিঃ ১৯৭৭ সালে ২৯ নভেম্বর তার আত্মপ্রকাশ ঘটেছিল চৈতন্যপুর মূল অফিসের মধ্য দিয়ে। পরবর্তীকালে মহিষাদল এবং বাবুরহাট সুতাহাটা শাখা অফিস তৈরি হয়। এই কো-অপারেটিভ তিনটি বিধানসভা নিয়ে গঠিত হলদিয়া মহিষাদল এবং নন্দীগ্রাম। সূত্রে  জানা যায় প্রায় ৬ হাজার ৮০০ সদস্য রয়েছেন। গত ২০২৪ নির্বাচনের মধ্য দিয়ে ৩২ জন নির্বাচিত হন এবং তার মধ্যে ১২ জন ডাইরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন।  আজ ১৪  সেপ্টেম্বর  কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির ৩৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সম্পাদকীয় প্রতিবেদন রাখেন শেখ হাসিবুল রহমান প্রতিবেদনের উপরে প্রায় সাত জন আলোচনায় অংশগ্রহণ করেন। আজকের এই সাধারণ সভায় সূত্রে জানা যায় তিনজন অনুপস্থিত ছিলেন। এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় পল্লীশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সভাকক্ষে। উপস্থিত ছিলেন চেয়ারম্যান তুষার কান্তি মন্ডল সহ চেয়ারম্যান আলোক রঞ্জন দাস এবং সম্পাদক হাসিবুর রহমান। আজকের সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সুতাহাটা শাখা অফিসটিকে দুর্গাচকে  স্থানান্তরিত করার জন্য জায়গা নির্ধারণ করার জন্য আলোচনা হবে। এবং নতুন করে হলদিয়া সিটি সেন্টার এবং নন্দীগ্রাম তেখালি বাজারে নতুন অফিস করার প্রস্তাব গ্রহণ করা হয়। হলদিয়া আরবান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের এই মুহূর্তে  প্রায় দেড়  কোটি টাকার মতো ঋণ খেলাপি রয়েছে। সেই খেলাফি ঋণ তুলে আনার জন্য একটি কমিটি গঠন করা হয়। এছাড়া আইনি পরামর্শের জন্য আরো একটি কমিটি গঠন করা হয় আজকের এই সাধারণ সভার মধ্য দিয়ে। আগামী ২০২৬ নভেম্বর মাসে ৫০ বৎস পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে । সেই বিষয়েও আজকের এই সাধারণ সভায় আলোচিত হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন চেয়ারম্যান তুষার কান্তি মন্ডল সহ চেয়ারম্যান আলোক রঞ্জন দাস বোর্ড অফ ডাইরেক্টর আজিজুল রহমান কো-অপারেটিভ সাধারণ সম্পাদক হাসিবুর রহমান এবং ম্যানেজার আশীষ কুমার মাইতি।

No comments