হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পালিত হলো খেলা দিবস উদযাপন!
হলদিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে পৌর স্বাস্থ্য কেন্দ্রের মাঠে হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ১৬ ই আগস্ট খেলা দিবস উপলক্ষে ৮ টিমের ফুটটেনিস বল প্রতিযোগিতা অনু…
হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পালিত হলো খেলা দিবস উদযাপন!
হলদিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে পৌর স্বাস্থ্য কেন্দ্রের মাঠে হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ১৬ ই আগস্ট খেলা দিবস উপলক্ষে ৮ টিমের ফুটটেনিস বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রসেনজিৎ দে এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত মালি ও তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির অন্যতম সদস্য অর্নব দেবনাথ। সহযোগিতা করেন ১৪ নং ওয়ার্ড তৃনমূল কংগ্রেসের সভাপতি উত্তম জানা।খেলার শেষে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেওয়া হয় ১৯৪ নং বুথ তৃনমূল কংগ্রেস কমিটির কর্মকর্তাদের হাতে ও রানার্স ট্রফি তুলে দেওয়া হয় ১৯১ নং বুথ তৃনমূল কংগ্রেস কমিটির কর্মকর্তার হাতে।ট্রফি তুলে দেন উক্ত অনুষ্ঠানের দুই প্রধান কর্মকর্তা অর্নব দেবনাথ ও সুশান্ত মালি।অর্নব দেবনাথ বলেন পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী ১৬ আগস্ট দিনটি কে খেলা দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছেন তাই আমরা হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ক্রীড়াপ্রেমি মানুষজন ও খেলোয়াড়দের নিয়ে ৮ টিমের ফুটটেনিস বল প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলা হবে দিবস উদযাপন করলাম।

No comments