Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দাসপুরের সোনামুই ক্ষীরোদাময়ী বালিকা বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন!

দাসপুরের সোনামুই ক্ষীরোদাময়ী বালিকা বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন!সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: সোনামুই ক্ষীরোদাময়ী বালিকা বিদ্যালয়(হাই)'র সুবর্ণ জয়ন্তী বর্ষে একটু অন্যভাবে ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। সকালে প্…

 



দাসপুরের সোনামুই ক্ষীরোদাময়ী বালিকা বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন!

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: সোনামুই ক্ষীরোদাময়ী বালিকা বিদ্যালয়(হাই)'র সুবর্ণ জয়ন্তী বর্ষে একটু অন্যভাবে ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। সকালে প্রধান শিক্ষিকা জয়শ্রী বসু জাতীয় পতাকা উত্তোলন করেন। এর মধ্য দিয়েই স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা হয়। শহীদ বেদীতে মাল্যদান, জাতীয় সঙ্গীত সহ ড্রাম বাজিয়ে জাতীয় পতাকাকে অভিবাদনের মধ্য দিয়ে প্রভাতী অনুষ্ঠানের সমাপ্তি হয়। এরপর শুরু হয় বৃক্ষরোপণ। বিদ্যালয়ের ৫০ তম বর্ষে ৫০ টি গাছ লাগানো হয়। তারপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা করেন বিশিষ্ট অতিথি ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। তিনি ছাত্রীদের বিপ্লবী জীবন চর্চা ও ছোট্ট হলেও পড়ার সাথে সাথে দায়িত্ব নিয়ে কিছু করার পরামর্শ দেন। আলোচনা করেন অবসরপ্রাপ্ত সহ প্রধান শিক্ষক রাধারমণ পাল। বিদ্যালয়ের ছাত্রীরা গান,আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। এর মাঝে শুরু হয় ছাত্রীদের রক্তের গ্রুপ পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা। সবশেষে

একটি ক্যুইজ প্রতিযোগিতা হয়। এ অনুষ্ঠানে অডিও ভিজুয়াল ইন্টারেক্টিভ সেশন - " বীর গাথায় অগ্নিযুগের মেদিনীপুর " পরিবেশন করে সমাজ দর্পণ,ঘাটাল। অবিভক্ত মেদিনীপুর জেলার সশস্ত্র সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। তারপর প্রশ্ন করা হয়। ১৫ জন ছাত্রী সঠিক উত্তর দিয়ে পুরস্কার পায়।

সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক অজিত মণ্ডল সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।



No comments