হলদিয়ায় বিভিন্ন রাস্তার উপর ওভার গেট নিয়ে দ্বিচারিতা করছে প্রশাসন - প্রদীপআসন্ন বিশ্বকর্মা পুজো এবং দুর্গোৎসব সেজন্যই প্রত্যেকটি পুজো মণ্ডপ বিভিন্ন আলোয় সুসজ্জিত মন্ডপ তৈরি করে থাকেন। রংবাহারি আলো দিয়ে সাজানোর জন্য রাস্তার উ…
হলদিয়ায় বিভিন্ন রাস্তার উপর ওভার গেট নিয়ে দ্বিচারিতা করছে প্রশাসন - প্রদীপ
আসন্ন বিশ্বকর্মা পুজো এবং দুর্গোৎসব সেজন্যই প্রত্যেকটি পুজো মণ্ডপ বিভিন্ন আলোয় সুসজ্জিত মন্ডপ তৈরি করে থাকেন। রংবাহারি আলো দিয়ে সাজানোর জন্য রাস্তার উপরে ওভার গেট তৈরি হয়। কয়েক বছর আগেই হলদিয়া ক্ষুদিরাম স্কয়ারের কাছেই একটি ওভার গেট দীর্ঘদিন থাকায় কাঠামো নষ্ট হয়ে যায় । হঠাৎই গেটটি ভেঙ্গে পড়ে একটি প্রাইভেট গাড়ির সহ কয়েকজন গুরুতর জখম হয়। তারপর থেকেই পূজো কমিটি সদস্যদের প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল রাস্তার উপরে কোন ওভার গেট করা যাবে না।
প্রশাসনের কথা অমান্য করেই তবুও কয়েকটি মন্ডপে রাজ্য সড়কের উপর ওভার গেট দেখা গিয়েছিল। আসন্ন বিশ্বকর্মা পুজো শিল্পের দেবতা হলদিয়া মানেই বিশ্বকর্মা পুজো বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন শিল্পাঞ্চলের মন্ডপ এবং প্রতিমা দেখার জন্য। জেলায় নয় বিভিন্ন রাজ্য থেকে বহু দর্শনার্থীরা আসেন শিল্পশহর হলদিয়াতে। বিশ্বকর্মা পুজোর গেট তৈরি করা কে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি হয়েছে। হলদিয়া বন্দরের নিজস্ব রাস্তা উপরে রয়েছে ভারতীয় মজদুর সংঘ শ্রমিক সংগঠনের "প্রত্যাশা" অফিস। বিশ্বকর্মা পুজো মানেই ভারতীয় মজদুর সংঘ বিশ্বকর্মা জয়ন্তী হিসেবেই উদযাপন করেন। ১লা মে দিবস হিসেবে যেমন বিভিন্ন রাজনৈতিক দল মে দিবস হিসেবে পালন করেন। কিন্তু ভারতীয় মজদুর সংঘ বিএমএস তারা বিশ্বকর্মা পূজার দিন শ্রমিক দিবস অথবা বিশ্বকর্মা জয়ন্তী হিসেবে পালন করে থাকেন। সেই বিএমএস অফিসের সামনেই তাদের এবারের বিশ্বকর্মা জয়ন্তী উৎসব পালিত হবে। ইতিমধ্যে মন্ডপের কাজ শুরু হয়েছে রাস্তায় লাইট লাগিয়ে ওভার গেট তৈরি করারও কাজ শুরু হয়েছিল স্থানীয় প্রশাসন সেই গেট বন্ধ করার নির্দেশ দিয়েছেন। জানিয়েছেন হলদিয়া উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে রাস্তার উপর কোন গেট করা যাবে না। ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী বলেন প্রশাসন দ্বিচারিতা করছে। আমরা দেখেছি ১লা বৈশাখ থেকে শুরু করে বিভিন্ন সময় রাজ্য সড়কের উপর গেট করা হয়। এমনকি এখনো চৈতন্যপুর সুতাহাটা বিভিন্ন জায়গায় সেই গেটগুলো রয়েছে। বর্তমানে এই রাস্তায় কোন ভারী যানবাহন চলে না এটা বন্দরের নিজস্ব রাস্তা। জাতীয় সড়কের উপর এখনো অনেক গেট রয়েছে সেই গেটগুলো খোলার বা বন্ধ করার নির্দেশ প্রশাসন দেয়নি। তার মানেই শাসকদলের নেতৃত্বরা ওই ক্লাব প্রতিষ্ঠান সঙ্গে যুক্ত আছে বলেই তাদের গেটটা থাকবে। আমরা বিরোধী রাজনৈতিক দল শ্রমিক সংগঠন করি বলে আমাদের এই গেট বন্ধ করা হল। প্রশাসনের কাছে তিনি আবেদন করলেন এই দ্বিচারিতা বন্ধ করে সকলের জন্য সমান নিয়ম পালন করা হোক।

No comments