বিপিসিএল কারখানায় শ্রমিকদের পূনঃ নিয়োগের দাবিতে তাদের বিক্ষোভ চতুর্থ দিনে পড়ল!আসন্ন বিশ্বকর্মা ও দুর্গোৎসব পুজোর সামনে শ্রমিকরা দিশেহারা হাতে পয়সা নেই কাজ নেই দীর্ঘদিন আন্দোলন করছেন শাসকদলের কোর কমিটি থেকে শুরু করে কোন নেতৃত্…
বিপিসিএল কারখানায় শ্রমিকদের পূনঃ নিয়োগের দাবিতে তাদের বিক্ষোভ চতুর্থ দিনে পড়ল!
আসন্ন বিশ্বকর্মা ও দুর্গোৎসব পুজোর সামনে শ্রমিকরা দিশেহারা হাতে পয়সা নেই কাজ নেই দীর্ঘদিন আন্দোলন করছেন শাসকদলের কোর কমিটি থেকে শুরু করে কোন নেতৃত্ব তাদের পাশে দাঁড়ায়নি তাদের অভিযোগ। একসময় এই কারখানা তৈরি করার জন্য অধিগ্রহণ হয়েছিল জায়গা খুব অল্প মূল্যে ক্ষতিপূরণ পেয়েছেন সেই জায়গা বিনিময়ে কাজ পেয়েছিলেন।
কিন্তু সেই কাজ একই ওয়ার্ডের আইপিসিএল থেকে বিপিসিএল এর নিজস্ব কারখানা তৈরি হয়েছে কিন্তু সেই সকল শ্রমিকরা আজ কর্মচ্যুত বাইরে থেকে এসে পয়সার বিনিময়ে কাজে যোগদান করছে তাদের অভিযোগ। আর যারা দীর্ঘ কয়েক বছর তাদের জীবন যৌবন সবটাই কোম্পানির স্বার্থে লাগিয়েছেন আজকের তাদেরকে পথে দাঁড়িয়ে কাজের জন্য আন্দোলন করতে হচ্ছে। জানা যায় কোম্পানির এক শ্রমিক দীর্ঘ আট বছর কাজ করার পর তার দুটি কিডনি নষ্ট হয়েছে কোম্পানি কর্তৃপক্ষ তার পরিবারকে একটি কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কথামতো সেই পরিবারের একটি ছেলেকে কাজে যুক্ত করেছিলেন কিন্তু তার পরের দিন তার কাজ বন্ধ হয়ে যায় পরিবারের লোকেরা বলছেন ইউনিয়নের সদস্য রাই এই কাজ বন্ধ করেছেন। তাহলে নেতা সংগঠন কিসের স্বার্থে শুধু কি ভোটের জন্য না এই এলাকার মানুষের সুখ দুঃখ দেখার জন্য। যদিও হলদিয়া পৌরসভা দীর্ঘ তিন বছর নির্বাচন হয়নি। পৌর কাউন্সিলর সেই এলাকা মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতেন সেখান থেকেও বঞ্চিত যারা ভূমিহীন উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সামনে থেকে বহিরাগত শ্রমিক পয়সার বিনিময়ে কাজের যোগদান করছেন আর ভূমিহীন উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষ গেটের সামনে কাজের দাবিতে আন্দোলন করছেন। কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন সরকার টাতো খামখেয়ালী পমা মহদ্দ বীনতুঘলকের মত । কখন কি বলে আর কি করে সেটাই তো ঠিক নেই শ্রমিক সংগঠনের রাজ্য নেতৃত্ব বলছেন শ্রমিকদের পাশে থাকবেন আর শ্রমিক কোর কমিটির নেতৃত্বরা এসে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই তারা চলে যাচ্ছেন আজকের দীর্ঘ চার দিন হয়ে গেল তাদের এই আন্দোলন চলছে, আমি প্রশাসনের কাছে অনুরোধ করব অবিলম্বে তাদের এই সমস্যা নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ করার জন্য।

No comments