Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এস এস টি ই এস সংগঠনের উদ্যোগে ১৯শে সেপ্টেম্বর মেধা পরীক্ষা

এস এস টি ই এস সংগঠনের উদ্যোগে ১৯শে সেপ্টেম্বর মেধা পরীক্ষাপূর্ব মেদিনীপুর জেলা শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন এসএসটিইএস সাধারণ সম্পাদক- দেবাশীষ পাহাড়ী!এস এস টি ই এস সংগঠনের উদ্যোগে ১৯শে সেপ্টেম্বর মেধা পরীক্ষা সু…

 



এস এস টি ই এস সংগঠনের উদ্যোগে ১৯শে সেপ্টেম্বর মেধা পরীক্ষা

পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন এসএসটিইএস সাধারণ সম্পাদক- দেবাশীষ পাহাড়ী!

এস এস টি ই এস সংগঠনের উদ্যোগে ১৯শে সেপ্টেম্বর মেধা পরীক্ষা সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত বিদ্যাসাগর হল শিক্ষক সংগঠন এস এস টি ই এস সংগঠনের উদ্যোগে দীর্ঘ প্রায় ৫৩ বছর ধরে মেধা পরীক্ষা হয়ে আসছে। মাঝে দু'বছর কোভিডের জন্য এবং সাংগঠনের সাধারণ সম্পাদক স্বদেশ রঞ্জন রায় প্রয়াত হওয়ার জন্য তিন বছর পরীক্ষা বন্ধ ছিল। আজ সংগঠনের নিজস্ব ভবনে বাৎসরিক সভা অনুষ্ঠিত হয় সেই সভা থেকে সিদ্ধান্ত হয় আগামী  ১৯ শে সেপ্টেম্বর ১:০০-৩:০০ পর্যন্ত এই মেধা পরীক্ষা সম্পন্ন হবে। সেই পরীক্ষার ছাড়াও সংগঠনের উদ্যোগে প্রায় সারা জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হন  তাদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয় এই সংগঠনের উদ্যোগে।  জানালেন সংগঠনের সভাপতি রাধাকান্ত চক্রবর্তী, এবং সাধারণ সম্পাদক দেবাশীষ পাহাড়ী প্রমুখ। প্রতি বছরের মতোই আজ ৩রা আগস্ট সংগঠনের সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সেই বাৎসরিক সভায় বেশ কয়েকটি সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে করার সিদ্ধান্ত নেওয়া হয়।সম্পাদক দেবাশীষ পাহাড়ি বলেন হলদিয়া, সুতাহাটা পঞ্চায়েত সমিতি ও হলদিয়া পৌরসভা এলাকা প্রায় ৪৯ টি স্কুলের ছাত্রছাত্রীরা গত বৎসর এই মেধা পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন। আশা করি এবছর আরো বেশি স্কুলের ছাত্র-ছাত্রীরা এই মেধা পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশীষ পাহাড়ী বলেন বর্তমানে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন শিক্ষা দপ্তরের অধীনে হলদিয়া,সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত এবং হলদিয়া পৌরসভা এলাকায় মোট ৪৯ টি স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে এছাড়াও যুক্ত হয়েছেন মাদ্রাসা বোর্ডের ছাত্র-ছাত্রী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সহযোগিতা করেছেন। আজকের সাধারণ সভার প্রায় ১৯ জনের একটি নতুন কমিটি গঠন হয়েছে। আটটি উপ সমিতি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন




No comments