তিন দিন ধরে চলবে আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা কর্মশালা!
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার - এর আয়োজনে জেলা তথ্য ও সংস্কৃত…
তিন দিন ধরে চলবে আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা কর্মশালা!
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার - এর আয়োজনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলায় জেলাশাসকের করণের সভাকক্ষে আজ থেকে শুরু হল তিনদিন ব্যাপী আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা, যা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। রাজ্য সংগীত, স্বাগত ভাষণ, উদ্বোধনী সংগীত এবং সম্মাননীয় অতিথিদের মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে কর্মশালাটি উদ্বোধিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সুকুমার দে , মাননীয় বিধায়ক , নন্দকুমার, শ্রী শৌভিক চট্টোপাধ্যায়, মাননীয় অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), পূর্ব মেদিনীপুর , শ্রীমতী সুহাসিনী কর, মাননীয়া সহ সভাধিপতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ; শ্রী নন্দ কুমার মিশ্র, মাননীয় পৌর প্রশাসক , পাঁশকুড়া পৌরসভা; শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য্য, মাননীয়া কর্মাধ্যক্ষ, শিক্ষা-সংস্কৃতি-তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ; শ্রীমতী সুমিত্রা পাত্র, মাননীয়া উপাধ্যক্ষ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং শ্রী শুভ সিনহা রায়, মাননীয় আধিকারিক, স্বাস্থ্য সাথী প্রকল্প, পূর্ব মেদিনীপুর।

No comments