Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Popular Posts

Breaking News:

latest

প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো অভিভাবকেরা

প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো অভিভাবকেরা           স্কুলেরসহ শিক্ষকের বিরুদ্ধে মিথ্যে মামলা করার প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো অভিভাবকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়াল। পূর্ব মেদিনীপুর জ…

 



প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো অভিভাবকেরা

           স্কুলেরসহ শিক্ষকের বিরুদ্ধে মিথ্যে মামলা করার প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো অভিভাবকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়াল। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের ও ভূপতিনগর থানার ইটাবেড়িয়া খালসাইড প্রাথমিক স্কুলের ঘটনা। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক ভূপতিরঞ্জন মাইতি ঐ স্কুলের সহ শিক্ষক অনুপম জানাকে মারধর, শ্লীলতাহানি, প্রাণনাশের হুকমি সহ একাধিক বিষয়ে তার স্ত্রী শ্বাশতী মাইতিকে দিয়ে ভূপতিনগর থানায় মিথ্যে মামলা দায়ের করে। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বেশ কয়েকঘন্টা ধরে চলে বিক্ষোভ। এলাকাবাসীর অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক ভূপতিরঞ্জন মাইতি দীর্ঘদিন ধরে মিড ডে মিল দুর্নীতি, ছাত্র ছাত্রীদের মধ্যে জাত পাতের বিচার করে বিভেদ সৃষ্টি করা, বাড়ির কুকুর এনে মিড ডে মিল খাওয়ায় বলে অভিযোগ। এই বিষয়ে স্কুলের সহ শিক্ষক অনুপম জানা প্রতিবাদ জানালে তাকে হেনস্থা করার জন্য পরিকল্পিতভাবে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে প্রধান শিক্ষক। তারই প্রতিবাদে এদিন বেলার দিকে স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো অভিভাবকেরা। এই ঘটনায় স্কুল চত্বরে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়। স্কুল থেকে পালিয়ে যেতে বাধ্য হয় অভিযুক্ত প্রধান শিক্ষক। অভিভাবকদের দাবী, প্রধান শিক্ষকে স্কুল থেকে অবিলম্বে বদলি করতে হবে। আর তা না হলে আগামী দিনে 

গ্রামবাসীরা অর্নিদিষ্টকালীন প্রাথমিক স্কুল বন্ধ ও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারীও দিয়েছেন। তবে এ বিষয়ে  স্কুলের প্রধান শিক্ষক কোনভাবেই মুখ খুলতে চাননি।

No comments