পূর্ব মেদিনীপুর ঃবিজেপি নেতা ভাস্কর বেরা খুনের প্রতিবাদে পথে বিজেপি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি নেতা ভাস্কর বেরাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে পথে নামল ভারতীয় জনতা পার্টি। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-কাঁথি রাজ্য সড়কের…
পূর্ব মেদিনীপুর ঃবিজেপি নেতা ভাস্কর বেরা খুনের প্রতিবাদে পথে বিজেপি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি নেতা ভাস্কর বেরাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে পথে নামল ভারতীয় জনতা পার্টি। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-কাঁথি রাজ্য সড়কের ডোমপুকুর পেট্রোল পাম্প থেকে দোঁবাধি পর্যন্ত কয়েক কিলোমিটার প্রতিবাদ মিছিলে সামিল হন কয়েকশো বিজেপি নেতা-কর্মী ও সমর্থকেরা। বিজেপির দাবি, পেট্রোপণ্যের মূল্য না কমিয়ে রাজ্য সরকার কেন মদের দাম কমাল? এখনও পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ না দেওয়ার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। পাশাপাশি ত্রিপুরায় বিপুল জয়ের জন্য এ দিন উচ্ছ্বসিত বিজেপি নেতা-কর্মী ও সমর্থকেরা। নেতৃত্বে উপস্থিত ছিলেন অমলেশ পাহাড়ী, কৃষ্ণপদ বেরা, বিষ্ণুপদ মাইতি, সৌরভ মাইতি, অশুতোষ জানা, সূর্যনারায়ণ জানা, শিবনাথ সামন্ত, বিবেকানন্দ সামন্ত, এজাজুল আলি, তপন পতি, বিমল নায়ক, অমিত প্রধান, লালমোহন বেরা, তপন বেরা প্রমুখ।
No comments