Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি লায়ন্স ও লায়নেস ক্লাবের ত্রান সামগ্রী বিতরণ

পুর্ব মেদিনীপুর জেলার কাঁথি-৩ ব্লকের দুরমুট পঞ্চায়েতের দুরমুট গ্রামে কাঁথি লায়ন্স ক্লাব ও লায়নেস ক্লাবের পরিচালনায় স্থানীয় মানুষদের হাতে ত্রান সামগ্রী তুলে দেওয়া হয় ।
করোনা ভাইরাসের সংক্রমন থেকে দেশের মানুষদের বাঁচাতে লকডাউন করে…




পুর্ব মেদিনীপুর জেলার কাঁথি-৩ ব্লকের দুরমুট পঞ্চায়েতের দুরমুট গ্রামে কাঁথি লায়ন্স ক্লাব ও লায়নেস ক্লাবের পরিচালনায় স্থানীয় মানুষদের হাতে ত্রান সামগ্রী তুলে দেওয়া হয় ।
করোনা ভাইরাসের সংক্রমন থেকে দেশের মানুষদের বাঁচাতে লকডাউন করেছে কেন্দ্র সরকার।সামাজিক দুরত্বের মাধ্যমে এই ভাইরাসের সংক্রমন ঠেকাতেই এই উদ্যোগ।এর ফলে খেটে খাওয়া মানুষদের সমস্যায় পড়তে হয়েছে।সেই সমস্যার মধ্যে এই মানুষ গুলোকে কিছুটা স্বস্তি দিতেই এগিয়ে এলো কাঁথি লায়ন্স ক্লাব ও লায়নেস ক্লাব।
দুরমুট গ্রামের শীতলা মন্দির প্রাঙ্গনে এই ত্রান বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভানেত্রী কৃষ্ণা দাস,স্বপন মাইতি,কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি অশোক নন্দ,প্রতিষ্ঠাতা সদস্য প্রাক্তন সভাপতি বারিদ বরন মন্ডল,কমলেশ মাইতি,লায়ন্স ডিস্ট্রিক্টের ডিসি মধুসুদন দাস অধিকারী প্রমুখ।
কাঁথি লায়ন্স ক্লাবের ত্রান বিলি কমিটির চেয়ারম্যান প্রাক্তন সভাপতি জগদীশ দীন্ডা জানিয়েছেন এদিন ওই এলাকায় ২০০টি পরিবারের হাতে মুড়ি-বিস্কুট-সাবান ও ব্লিচিং পাউডার তুলে দেওয়া হয়েছে।আগামী দিন গুলিতেও কাঁথি লায়ন্স ক্লাব এই ভাবে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে।

No comments