নিজস্ব সংবাদ, তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত বল্লুক ও সাবল আড়া গ্রাম । গ্রাম দুটি পরিদর্শন করেছেন প্রশাসনিক বিভাগের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকগণ।ওই দুটি গ্রাম পরিদর্শনে যান পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্…
নিজস্ব সংবাদ, তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত বল্লুক ও সাবল আড়া গ্রাম । গ্রাম দুটি পরিদর্শন করেছেন প্রশাসনিক বিভাগের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকগণ।ওই দুটি গ্রাম পরিদর্শনে যান পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ, পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি, তমলুক থানার ওসি, জেলা স্বাস্থ্য আধিকারিক, এসডিও, এসডিপি ও, শহীদ মাতঙ্গিনী ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক সুমন মণ্ডল, ব্লক সভাপতি শোভা সাউ, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জয়দেব বর্মন, বল্লুক গ্রাম পঞ্চায়েত প্রধান শরৎচন্দ্র মেট্যা সহ অন্যান্যরা ।
এর আগে বুধবার জীবাণুনাশক সেনিটাইজার দমকল বাহিনী দ্বারা স্প্রে করা হয় । আজ প্রশাসনিক ভাবে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বল্লুক ও সাবলআড়া গ্রামের মানুষকে যে যার বাড়িতেই থাকতে হবে।


No comments