Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এখন সকলের মন কেড়েছে

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এখন সকলের মন কেড়েছেরংবেরঙের আলোর যাদু দেখতে  কার না ভালো লাগে তাই বাঙালি  সারা বছর অপেক্ষা করে জগদ্ধাত্রী পূজা চন্দননগরের আলো এবং মায়ের দর্শন পাওয়ার জন্য। চন্দননগর হুগলি জেলায় অবস্থিত।এটি হুগলি নদী…



 চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এখন সকলের মন কেড়েছে

রংবেরঙের আলোর যাদু দেখতে  কার না ভালো লাগে তাই বাঙালি  সারা বছর অপেক্ষা করে জগদ্ধাত্রী পূজা চন্দননগরের আলো এবং মায়ের দর্শন পাওয়ার জন্য। চন্দননগর হুগলি জেলায় অবস্থিত।

এটি হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি ঐতিহাসিক শহর এবং হুগলি জেলার অন্যতম একটি মহকুমা। অতীতে এটি ফরাসিদের উপনিবেশ ছিল এবং বর্তমানে এটি জগদ্ধাত্রী পূজার জন্য বিশেষভাবে পরিচিত।চন্দননগরের আলোর কারুকার্য দেশ-বিদেশে পরিচিত। আলো দিয়ে বিভিন্ন সামাজিক, ঐতিহাসিক ও সমসাময়িক বিষয় ফুটিয়ে তোলা হয়।পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব হলো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। শুধু দেবী আরাধনাই নয়, এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার ইতিহাস, ফরাসি সংস্কৃতির প্রভাব, প্রাচীন স্থাপত্য এবং আলোকসজ্জার অপূর্ব ঐতিহ্য। হোলি সানি জীবন কাটি সার্বজনীন পুজো, ব্রাহ্মণ পাড়ার জগদ্ধাত্রী পুজো এবং বউবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সকলের মন জয় করে নেয়।

আলোর রোসনায় ভরে উঠেছে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর এখন সারা জেলার মানুষের একটাই লক্ষ্য চন্দননগর আলোর জাদু দেখার জন্য, এক পলকে সবাই বেরিয়ে পড়েছেন চন্দননগরের উদ্দেশ্যে। হলদিয়া ব্রজলালচক থেকে যাওয়ার জন্য জয় মা তারা টুরিস্ট বাস সার্ভিস। বাসের অন্যতম প্রোপাইটার শংকর  প্রসাদ মাইতি বলেন আমাদের গাড়ি বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া জন্য ভাড়া দেওয়া হয়। 


No comments