Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিবেকানন্দ মিশন স্কুলের উদ্যোগে তাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান

বিবেকানন্দ মিশন স্কুলের উদ্যোগে তাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানহলদিয়া বিবেকানন্দ মিশন স্কুলের উদ্যোগে তাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় গত ২৩ নভেম্বর ২০২৬, সোমবার। যা সম্পন্ন হয় হলদিয়ার জনপ্রিয় বি.বি.ঘোষ অডিটরিয…

 


বিবেকানন্দ মিশন স্কুলের উদ্যোগে তাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান

হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুলের উদ্যোগে তাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় গত ২৩ নভেম্বর ২০২৬, সোমবার। যা সম্পন্ন হয় হলদিয়ার জনপ্রিয় বি.বি.ঘোষ অডিটরিয়ামে। দিনব্যাপী এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য, সংগীত ও নানান মনোজ্ঞ সাংস্কৃতিক কলা পরিবেশনার মাধ্যমে বিশ্বপ্রকৃতির পঞ্চতত্ত্ব ও মানবজীবনের সাতরঙা অনুভূতি এবং বৈচিত্র্যের তাৎপর্য তুলে ধরেছে তাদের নান্দনিক প্রচেষ্টায়। বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলের অকৃপণ সহযোগিতায় অনুষ্ঠানটি ধারাবাহিক ভাবেই সাফল্যের সীমায় এগিয়ে যায়। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন - হলদিয়া ডক কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার (এম অ্যান্ড এস) মাননীয় শ্রী প্রবীণ কুমার দাস মহাশয়। এছাড়াও ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির রেক্টর মাননীয় শ্রী অর্ণব চন্দ্র মহাশয় এবং সি.এ.ও  - মাননীয়া শ্রীমতি শ্রীময়ী চন্দ্র মহোদয়া। একদিকে বিষয় ভাবনার অভিনবত্ব, অন্যদিকে আমন্ত্রিত অতিথিবর্গ আর অভিভাবকদের উপস্থিতিতে পূর্ণতা পায় সম্পূর্ণ অনুষ্ঠানটি। শুধুমাত্র লেখাপড়াই নয়, সাংস্কৃতিক মানসিকতার বিকাশ ঘটিয়ে সময় উপযোগী মানুষ সৃজনে কতটা তৎপর বিবেকানন্দ মিশন স্কুল, তার প্রমাণ করেছে তাদের আয়োজিত এই অনুষ্ঠানে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয়া শ্রীমতি জয়িতা চক্রবর্তী মহাশয়া জানান - শুধু এই বাৎসরিক অনুষ্ঠান নয়, সারা বছরই এই বিদ্যালয়ে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের দৈহিক ও মানসিক বিকাশের জন্য তাঁরা উদ্যোগী থাকেন।

No comments