Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্মার্ট মিটার বিরোধী আন্দোলনের প্রচার অভিযান

স্মার্ট মিটার বিরোধী আন্দোলনের প্রচার অভিযান
গৃহস্থে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ,কৃষিতে ইউনিট পিছু শুধুমাত্র ২ টাকা ভর্তুকি নয়-অন্যান্য রাজ্যের মত এ রাজ্যে নিখরচায় বিদ্যুৎ দেওয়া,ক্ষুদ্র শিল্প বাঁচাতে বর্ধিত ফিক্…

 




স্মার্ট মিটার বিরোধী আন্দোলনের প্রচার অভিযান


গৃহস্থে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ,কৃষিতে ইউনিট পিছু শুধুমাত্র ২ টাকা ভর্তুকি নয়-অন্যান্য রাজ্যের মত এ রাজ্যে নিখরচায় বিদ্যুৎ দেওয়া,ক্ষুদ্র শিল্প বাঁচাতে বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার,সমস্ত স্তরের বিদ্যুতের মাশুল ৫০ শতাংশ কমানো,স্মার্ট মিটার লাগানো বন্ধ প্রভৃতি দাবীতে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)'র আহ্বানে ১২-১৩-১৪ নভেম্বর রাজ্য ব্যাপী ৩ দিনের প্রচার অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওই তিন দিন ব্যাপী প্রচার অভিযানের কর্মসূচিতে আজ পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টার এলাকার দিগলাবাড় গ্রামে ও অমর্ষি সাপ্লাই এলাকার আশাড়িয়াবাঁধ গ্রামে উপরোক্ত দাবীতে গড়ে ওঠা আন্দোলনের প্রচার ও সদস্য সংগ্রহ অভিযানের কর্মসূচি রূপায়িত হয়। ওই কর্মসূচিতে উদ্বুদ্ধ হয়ে গ্রাহকেরা তাদের বাড়ির মিটারের সামনে "আমার প্রেমিসেসে স্মার্ট মিটার লাগাতে চাই না" স্টিকার লাগান এবং ওই সম্পর্কিত আপত্তি পত্রে স্বাক্ষর দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য সুবলচন্দ্র খাঁড়া,জেলা কমিটির সদস্য সনাতন গিরি,স্বপন খাঁড়া,গোবিন্দ পড়িয়া প্রমূখ। এছাড়াও মেচেদার রোকেয়া হলে ও মহিষাদলে ওই বিষয়ে গ্রাহক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য নীরেন কর্মকার,জেলা সম্পাদক শংকর মালাকার, সহ-সভাপতি প্রদীপ দাস,সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ন প্রামানিক প্রমূখ।

          সংগঠনের রাজ্য নেতৃত্ব নীরেন কর্মকার অভিযোগ করেন,মাননীয় মুখ্যমন্ত্রী গৃহস্থে স্মার্ট মিটার লাগানো হবে না বলে ঘোষণা করলেও নূতন কানেকশনের ক্ষেত্রে বা খারাপ মিটার পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যুৎ দপ্তর জোরপূর্বক স্মার্ট মিটার লাগাচ্ছে।

No comments