Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চাকরি সুনিশ্চিত করার দাবিতে হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জহর টাওয়ার গেট ঘিরে বিক্ষোভ

চাকরি সুনিশ্চিত করার দাবিতে হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জহর টাওয়ার গেট ঘিরে বিক্ষোভচাকরি সুনিশ্চিত করার দাবিতে বুধবার দিনভর হলদিয়া বন্দরের মূল প্রশাসনিক ভবন জহর টাওয়ারের গেট ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ঠিকা শ্রমিক কর্মচারীরা। এদ…

 


চাকরি সুনিশ্চিত করার দাবিতে হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জহর টাওয়ার গেট ঘিরে বিক্ষোভ

চাকরি সুনিশ্চিত করার দাবিতে বুধবার দিনভর হলদিয়া বন্দরের মূল প্রশাসনিক ভবন জহর টাওয়ারের গেট ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ঠিকা শ্রমিক কর্মচারীরা। এদিন সকাল থেকে বন্দরের প্রায় দেড় হাজারের ঠিকা শ্রমিক কর্মচারী বিক্ষোভে সামিল হন। টাউনশিপের মাখনবাবুর বাজার থেকে জহর টাওয়ারের গেট পর্যন্ত মিছিল করে যান তাঁরা। হলদিয়া বন্দর শ্রমিক ঐক্য মঞ্চের ছাতার তলায় এদিন দিনভর অবস্থান বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারীরা। মঞ্চের নেতৃত্ব দেন হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বন্দরের শ্রমিক নেতা শ্যামল আদক। 

এদিন ওই আন্দোলনে বন্দরের পোর্ট ক্যাজুয়াল ও কার্গোপুলের শ্রমিক কর্মচারীরা যোগ দেন। ঐক্য মঞ্চের শ্রমিকরা বলেন, বন্দরের এক হাজারের বেশি ঠিকা শ্রমিক কর্মচারীর কাজের অনিশ্চতা তৈরি হয়েছে। বন্দরে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে বহু শ্রমিক কাজ হারাবেন। এজন্য শ্রমিকদের চাকরি সুনিশ্চিত করার দাবিতে, পোর্ট ম্যানেজমেন্ট এর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে সবাই। তাঁদের দাবি, পোর্ট মেনেজমেন্টকে সমস্ত শ্রমিকের ৬০ বছর পর্যন্ত কাজ সুনিশ্চিত করতে হবে। বন্দরে বহু উদ্বাস্তু পরিবারের লোকজন কাজ করেন। বন্দর আধুনিকীকরণের নামে পোর্টের শ্রমিকদের বরখাস্ত করা যাবে না। এদিন পোর্টের সমস্ত স্তরের শ্রমিক ও পোর্ট ক্যাজুয়ালদের গ্র্যাচুইটি দাবি করেন তাঁরা। বন্দর কর্তৃপক্ষকে শ্রমিকদের দাবিসনদ নিয়ে  আলোচনায় বসার দাবি জানানো হয়। কেন্দ্রীয় সরকারের শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ন্যায্য মজুরি দাবি করেন তাঁরা। শ্যামলবাবু সহ শ্রমিক কর্মচারীদের প্রতিদিনরা এদিন বন্দরের ম্যানেজিং ডিরেক্টর জয়সীমা অম্বর ও জেনারেল ম্যানেজার(প্রশাসন) প্রবীনকুমার দাসের সঙ্গে আলোচনা করেন। বন্দর কর্তৃপক্ষের আলোচনার আশ্বাসে ধরনা ওঠে। সূত্রে জানা যায়,  হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি বলেন, হলদিয়া বন্দর সহ বিভিন্ন কারখানায় জরুরি কর্মসংস্থানের চাহিদা মেটাতে হলদিয়ায় দক্ষতা উন্নয়নের জন্য রাজ্য ও কেন্দ্রকে চিঠি দিয়েছি। বন্দরে প্রচুর দক্ষ কর্মীর প্রয়োজন হবে। এজন্য দক্ষতা উন্নয়ন ও সরকারি উদ্যোগে যুবকদের প্রশিক্ষণের জন্য একমাস আগেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। তিনি বলেন, শ্রমিকদের এই আন্দোলনকে আমি সমর্থন জানাচ্ছি এবং পাশে রয়েছি।

No comments