হলদিয়া টাউনশিপে কালীপুজোর ভোরে বিধ্বংসী আগুন ভস্মীভূত দোকান অল্পের জন্য রক্ষা , ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন শ্যামা মায়ের পুজোর ভোররাতে পূর্ব মেদিনীপুর হলদিয়া টাউনশিপ আজাদ হিন্দ নগর এলাকায় বিধ্বংসী আগুন। আগুনে সম্পূর্ণ বর্ষীভূত এক…
হলদিয়া টাউনশিপে কালীপুজোর ভোরে বিধ্বংসী আগুন ভস্মীভূত দোকান অল্পের জন্য রক্ষা , ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
শ্যামা মায়ের পুজোর ভোররাতে পূর্ব মেদিনীপুর হলদিয়া টাউনশিপ আজাদ হিন্দ নগর এলাকায় বিধ্বংসী আগুন। আগুনে সম্পূর্ণ বর্ষীভূত একটি অস্থায়ী দোকান এলাকা সূত্রে জানা গেছে বিদ্যুতের ট্রান্সফর্মার আগুন লেগে বিস্ফোরণ ঘটেছে সেখান থেকে আগুনের ফুলকি নিচে থাকা অস্থায়ী দোকানের উপর পড়তেই দাউদাউ করে জ্বলে উঠে দোকানটি। সেই সময় দোকানের ভিতর কয়েকজন উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন প্রায় তিন ঘন্টা চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । তবে এই ঘটনায় তদন্তে নেমেছেন হলদিয়া থানার পুলিশ।
গৌরীকরণ সরকার স্বামী রাজীব সরকার দোকানদার।
No comments