ভবানীপুর থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু এলাকায় চাঞ্চল্য,ভবানীপুর থানার কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম অনুপ আচার্য বাবার নাম, পূর্ণচন্দ্র আচার্য, বয…
ভবানীপুর থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু এলাকায় চাঞ্চল্য,
ভবানীপুর থানার কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম অনুপ আচার্য বাবার নাম, পূর্ণচন্দ্র আচার্য, বয়স প্রায় ৪০। প্রাথমিকভাবে জানা গিয়ে আর গলায় ফাঁস লাগানো অবস্থায় অনুপ আচার্যকে উদ্ধার করা হয়। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে, তবে কি কারণে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।
ভবানীপুর থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার অনুপ আচার্য এমন অস্বাভাবিক মৃত্যুতে সহকর্মী পরিচিত মহলে শোকের পরিবেশ তৈরি হয়েছে। তার মৃত্যু ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কি কারনে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন? তার খতিয়ে দেখা জরুরি। ঘটনার পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তাও তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে। ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ অনুপের দেহ ময়না তদন্তের জন্য দুর্গাচক মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ।

No comments