Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মন্দারমনি তে রাতের অন্ধকারে বেআইনি নির্মাণের অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর মন্দারমনি তে রাতের অন্ধকারে বেআইনি নির্মাণের অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের সমুদ্র উপকূলের ১০০ মিটারের মধ্যে কোনরকম স্থায়ী নির্মাণ করা যাবে না। সরকারি এই আইনের ফলে স্থানীয় গ্রামের মানুষজন নতুন বাড়ি…

 



পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর মন্দারমনি তে রাতের অন্ধকারে বেআইনি নির্মাণের অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের

 সমুদ্র উপকূলের ১০০ মিটারের মধ্যে কোনরকম স্থায়ী নির্মাণ করা যাবে না। সরকারি এই আইনের ফলে স্থানীয় গ্রামের মানুষজন নতুন বাড়ি যেমন তৈরি করতে পারেন না তেমনি পুরনো বাড়ি সংস্কার করার কাজেও প্রশাসনিক বাধার সম্মুখীন হন। উল্টোদিকে সমুদ্র সৈকতে দীর্ঘদিন ধরে গজিয়ে উঠছে একের পর এক হোটেল। রাজ্যে পালাবদলের পর অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিলেও সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধ হোটেল নির্মাণের কাজ চলছিল রাতের অন্ধকারে, চুপি সারে। দিন কয়েক আগে একটি নতুন হোটেল নির্মাণের জন্য কংক্রিটের ঢালাই এর মসলা নিয়ে একটি বড় গাড়ি হোটেল নির্মাণের স্থানে ঢুকলে সেটিকে আটকে দেয় স্থানীয় গ্রামবাসীরা। খবর দেওয়া হয় মন্দারমনি থানায় পুলিশ এসে আটক করে ১১ জন নির্মাণ কর্মীকে। 

 গ্রামবাসীদের আটক করা গাড়ির এক কর্মী জানান, নির্মাণ কোম্পানির নির্দেশে হোটেল তৈরির জন্য এই বালি, সিমেন্ট, চিপসের মসলা আনা হয়েছিল। ঢালাই করার জন্য। গ্রামবাসীদের বাধায় আটকে গেছে কাজ। এই মালিকের আগের একটা হোটেল আছে, আর একটি নতুন হোটেলের জন্য এই নির্মাণ কাজ শুরু হয়েছে। এক নির্মাণ কর্মী জানান, আমরা ঠিকাদারের অধীনে কাজ করি। গত সাতদিন ধরে এখানে কাজ করছি। গ্রামবাসীদের বাধায় কাজ বন্ধ হয়েছে। আমাদের কয়েকজন সহকর্মীকে ধরে নিয়ে গেছে মন্দারমনি থানার পুলিশ। আপাতত কাজ বন্ধ রয়েছে। 

গ্রামবাসীদের অভিযোগ মুখ্যমন্ত্রী নির্দেশ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিভাবে এই নির্মাণ হচ্ছে তাদের মধ্যে এই নির্মাণ চলছে তা বের করুক প্রশাসন। স্থানীয় মানুষজন তাদের থাকার বাড়ি তৈরি করতে পারেনা বাড়ি সংস্কার করতে পারেনা সেখানে কিভাবে সমুদ্রের একদমে কাছে দিনের পর দিন এইসব বিশাল বিশাল হোটেল তৈরি হচ্ছে। প্রশ্ন তোলেন কাজ আটকে দেওয়া গ্রামবাসীরা।

 মুখ্যমন্ত্রীর জেলায় মন্দারমনির সমুদ্র সৈকতে রাতের অন্ধকারে অবৈধ নির্মাণের কাজ চলার ঘটনা সামনে আসার পর অস্বস্তিতে স্থানীয় প্রশাসন।

No comments