Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিতর্কের আবহেই প্রতিষ্ঠাতার মূর্তি উন্মোচন যা নিয়ে কলেজ কর্তৃপক্ষ মিথ্যাচার করছে বলেই অভিযোগ রাজ পরিবারের

বিতর্কের আবহেই প্রতিষ্ঠাতার মূর্তি উন্মোচন যা নিয়ে কলেজ কর্তৃপক্ষ মিথ্যাচার করছে বলেই অভিযোগ রাজ পরিবারের
 মহিষাদল রাজ কলেজের প্রতিষ্ঠাতা কুমার দেবপ্রসাদ গর্গ বাহাদুরের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন এবং নবনির্মিত 'সর্বাধিনায়ক সতীশ…

 


বিতর্কের আবহেই প্রতিষ্ঠাতার মূর্তি উন্মোচন যা নিয়ে কলেজ কর্তৃপক্ষ মিথ্যাচার করছে বলেই অভিযোগ রাজ পরিবারের


 মহিষাদল রাজ কলেজের প্রতিষ্ঠাতা কুমার দেবপ্রসাদ গর্গ বাহাদুরের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন এবং নবনির্মিত 'সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্ত ভবন'-এর উদ্বোধন হল ১৬ নভেম্বর। ১৯৪৬ সালের ১ আগস্ট এই কলেজ প্রতিষ্ঠিত হয়। আট দশক ধরে এই অঞ্চলের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার দ্বার খুলে রেখেছে এই কলেজ। উপস্থিত ছিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কলেজ পরিচালন সমিতির বর্তমানে সভাপতিও। এছাড়াও ছিলেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌরাংশু মুখোপাধ্যায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্ত কিশোর নন্দী, সভাধিপতি বামদেব গুছাইত, বিডিও তাপস কুমার মন্ডল (ব্লক উন্নয়ন কর্মকর্তা), অধ্যক্ষ গৌতম কুমার মাইতি। প্রতিষ্ঠাতার মূর্তি নিয়ে উন্মোচনের আগে অবয়বে বিকৃতি রয়েছে বলে বিতর্ক তৈরি হয়। রাজ পরিবার সহ একাধিক শুভানুধ্যায়ী মূর্তি নিয়ে প্রশ্ন তোলেন। অনুষ্ঠানের আমন্ত্রণ লিপি নিয়েও একাধিক প্রশ্ন ওঠে। মূর্তির উদ্বোধক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লেখা ব্যানার টাঙানো হলেও তিনি আসেননি। এমনকী প্রাক্তন সাংসদ শিশির অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনিও আসেননি। উল্লেখ্য, নিয়োগ নিয়ে মহিষাদল রাজ কলেজে বিতর্ক তৈরি হয়েছে। এবার মূর্তি ও আমন্ত্রণ নিয়েও বিতর্কে জড়ালো কলেজ। কোনওমতেই বিতর্ক পিছু ছাড়ছে না মহিষাদল রাজ কলেজকে। প্রিন্সিপাল পরিষ্কার বলছেন বর্তমান বিধায়ক এবং রাজ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা করা হয়েছে। রাজ পরিবারের সদস্য কি বলছেন যা শুনলে সকলের অবাক হয়ে যেতে হয়। স্মৃতির শহর মহিষাদল রাজ পরিবার বহু স্কুল কলেজের যেন জায়গা দিয়েছেন এবং প্রতিষ্ঠা করেছেন বর্তমানে যে কলেজে নতুন রূপে মূর্তি প্রতিষ্ঠা হল সেই মূর্তি প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এখন বিতর্ক। আজ মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা সাংবাদিক বৈঠক করে কি জানালেন তিনি পরিষ্কার জানালেন লোকাল বিধায়ক কে মূর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি। মূর্তি প্রতিষ্ঠা কে কেন্দ্র করে জলঘোলা। তিনি মহিষাদল এলাকার মানুষের জন্য কি বার্তা দিলেন মহিষাদল বিধানসভার জনপ্রিয় বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা।

No comments