Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নদী থেকে যদি মাটি চুরির ঘটনা ঘটে থাকে তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে

নদী থেকে যদি মাটি চুরির ঘটনা ঘটে থাকে তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবেকেলেঘাই নদী থেকে যদি মাটি চুরির ঘটনা ঘটে থাকে তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। শ্যামাপূজা উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ নম্বর ব্লকের নিজনাড়…

 

নদী থেকে যদি মাটি চুরির ঘটনা ঘটে থাকে তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে

কেলেঘাই নদী থেকে যদি মাটি চুরির ঘটনা ঘটে থাকে তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। শ্যামাপূজা উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ নম্বর ব্লকের নিজনাড়ুয়া জেঠাইবাড়ী আমরা ক'জনের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও বস্ত্র বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই মন্তব্য করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু প্রামানিক। তিনি আরও বলেন, ভগবানপুর, পটাশপুর, সবং বিধানসভার মানুষকে আমরা কথা দিয়েছি আগামী বছর থেকে আর বন্যার কবলে পড়তে দোব না। একদম জিরো টলারেন্স। আমাদের কর্মকর্তারা এই জিনিস হতে দেবে না। আমরা সতর্ক আছি। সেচ মন্ত্রীর সাথে কথা হয়েছে। যদি হয়ে থাকে আমরা খতিয়ে দেখছি। পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী। 

  আবাস যোজনার বাড়ি তৈরির ক্ষেত্রে যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তারা কিভাবে বাড়ি পেল তাও তদন্ত করে দেখা হবে বলে জানান মন্ত্রী। এই কাজে যারা দূর্নীতির সাথে যুক্ত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান ভগবানপুরের বিধায়ক। দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ গড়া হবে। 

  এদিনের অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী কে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মন্ত্রীকে ফুলস্তবক স্মারক দিয়ে সম্বর্ধিত করেন ক্লাবের কর্মকর্তারা ও এলাকার মানুষজন।

No comments