হোসিয়ারী শ্রমিক সম্মেলনের ডাক
রাজ্য সরকার ঘোষিত হোসিয়ারী শ্রমিকদের ন্যূনতম মজুরী অনুসারে ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৭ বারের বকেয়া মজুরী অবিলম্বে প্রদান,শ্রমিকদের ই.এস.আই-প্রভিডেন্ট ফান্ড-সচিত্র পরিচয়পত্র প্রদান-সরকারী ছুটি সহ সপ…
হোসিয়ারী শ্রমিক সম্মেলনের ডাক
রাজ্য সরকার ঘোষিত হোসিয়ারী শ্রমিকদের ন্যূনতম মজুরী অনুসারে ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৭ বারের বকেয়া মজুরী অবিলম্বে প্রদান,শ্রমিকদের ই.এস.আই-প্রভিডেন্ট ফান্ড-সচিত্র পরিচয়পত্র প্রদান-
সরকারী ছুটি সহ সপ্তাহে একদিন ছুটির বন্দোবস্ত ও শ্রমিকদের বিভিন্ন দাবীতে ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে আগামী ১ লা নভেম্বর হোসিয়ারী শ্রমিকদের ষোড়শ জেলা সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। ইউনিয়নের জেলা উপদেষ্টা নারায়ণচন্দ্র নায়ক জানান কোলাঘাটের বরদাবাড় প্রাইমারী স্কুলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো হোসিয়ারী শ্রমিক সম্মেলনে যোগদান করবেন। নারায়নবাবু অভিযোগ করেন,হোসিয়ারী শিল্পের ম্যানুফ্যাকচারিং কোম্পানির মালিকেরা মেকার মালিকদের ১৯% হারে পূজা বোনাস দিলেও শ্রমিকরা ১০.৫০% এর বেশি বোনাস পান না।
ইউনিয়নের জেলা সভাপতি মধুসূদন বেরা ও যুগ্ম সম্পাদক তপন কুমার আদক ও নব কুমার শাসমল বলেন,রাজ্য সরকার প্রতি বছর দু(জানুয়ারী ও জুলাই মাসে)বার বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের ন্যূনতম মজুরী ঘোষণা করে থাকে। সেইমত পূর্বতন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর গত ৪ (২০২৩,২৪,২৫,২৬) বছরে ৭ বার হোসিয়ারী শ্রমিকদের নূন্যতম মজুরীবৃৃদ্ধি করলেও রাজ্যের কয়েক লক্ষাধিক হোসিয়ারী শ্রমিকদের ক্ষেত্রে আজো তা কার্যকর হয়নি। ফলস্বরূপ হোসিয়ারী শ্রমিকরা দ্রব্যমূল্যবৃদ্ধির সাথে সংহতি রেখে সংসার প্রতিপালন করতে পারছে না। ইতিপূর্বে মন্ত্রী সহ বিভাগীয় দপ্তরে আধিকারিকদের কয়েকবার জানানোর পর শ্রম আধিকারিকেরা কয়েকটি মিটিং করে। সর্বশেষ মন্ত্রীর উপস্থিতিতে একটি সভা হলেও শ্রমিকরা আজও ন্যায্য প্রাপ্ত থেকে বঞ্চিত। এ বিষয়ে সম্মেলনে আলোচনা করে কর্মসূচি ঘোষণা করা হবে।

No comments