Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রয়াত এস ইউ সি আই (সি) নেতার স্মৃতিচারণ সভা

প্রয়াত এস ইউ সি আই (সি) নেতার স্মৃতিচারণ সভা সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের ভোগপুর লোকাল কমিটির সদস্য রবীন্দ্রনাথ দিন্ডার বিপ্লবী স্মৃতির উদ্দেশ্যে আজ ভোগপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে এক স্মৃতিচারণ…

 



প্রয়াত এস ইউ সি আই (সি) নেতার স্মৃতিচারণ সভা 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের ভোগপুর লোকাল কমিটির সদস্য রবীন্দ্রনাথ দিন্ডার বিপ্লবী স্মৃতির উদ্দেশ্যে আজ ভোগপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অনুরূপা দাস,জেলা কমিটির নেতা মধুসূদন বেরা,প্রনব মাইতি,চন্দ্র মোহন মানিক প্রমুখ। এছাড়াও রবীন্দ্রনাথ দিন্ডার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন ভোগপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শান্তি রঞ্জন দাস,ভোগপুর কে.এম.হাইস্কুলের শিক্ষক নভেন্দু ঘড়া। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের লোকাল কমিটির সম্পাদক জন্মেজয় মান্না। শোকপ্রস্তাব পাঠ করেন লোকাল কমিটির সদস্য অঞ্জলি মান্না। সভায় আরো যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম বিশ্বনাথ পড়িয়া,নারায়ণ চন্দ্র নায়ক,সুব্রত দাস,বানেশ্বর নাটুয়া, সুজিত রায়, মধুসূদন সামন্ত প্রমুখ। স্মৃতিচারণ সভায় ভোগপুর স্টেশনে লেভেল ক্রসিং নির্মাণ ও সোয়াদিঘী খাল সংস্কার সহ বিভিন্ন দাবীতে গড়ে ওঠা আন্দোলনের বিভিন্ন কমিটিগুলির প্রায় দুই শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত উল্লেখ্য,৭৯ বছর বয়সী দলের এই নেতৃত্ব গত ২৭শে সেপ্টেম্বর দীর্ঘ রোগভোগের পর ভোগপুরস্থিত নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



No comments