Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিররক্তদান জীবন দান, রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবির। ৭ই অক্টোবর,হলদিয়ার বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প (ইউনিট ১,২ এবং ৩) একট…

 


বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

রক্তদান জীবন দান, রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবির। ৭ই অক্টোবর,হলদিয়ার বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প (ইউনিট ১,২ এবং ৩) একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। এই শিবিরে রক্ত সংগ্রহের জন্য উপস্থিত হয়েছিল হলদিয়া মহকুমা হসপিটালের ব্লাড সেন্টার। ছাত্র-শিক্ষক অনেকেই রক্তদানের পরীক্ষায় কৃতকার্য না হওয়ায় মোট রক্ত দানকারীর সংখ্যা কিছুটা কম হয়। তা সত্বেও রাজ্যজুড়ে রক্তের যে বিপুল ঘাটতি চলছে তা পূরণের জন্য ছাত্রছাত্রীদের উৎসাহ লক্ষ্য করে অধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপিকা ডঃ কাকলি ঘোষ অত্যন্ত প্রশংসা করেছেন। অধ্যাপক ডঃ অতনু জানা, অধ্যাপক ডঃ সৌম্য সাহা,অধ্যাপক সৌমিত মন্ডল, অধ্যাপক সুদেব ভট্টাচার্য্য প্রমুখ শিবিরে উপস্থিত থেকে সহযোগিতা করেন। আয়োজক অধ্যাপক চিরঞ্জিত দাস ,অধ্যাপক ফিরোজ আলীসহ পঞ্চাশোর্ধ ছাত্রছাত্রী রক্ত দান করেছে।

No comments