সত্য খবর দেখানোই কি অপরাধ? সংবাদ পরিবেশন করলেই কি সাংবাদিককে হুমকির মুখে পড়তে হবে?খড়্গপুরে সাংবাদিক প্রলয় সামন্তকে রাতের অন্ধকারে রাস্তায় গাড়ি আটকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল অমিত নাগ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু হুমকিই নয়…
সত্য খবর দেখানোই কি অপরাধ? সংবাদ পরিবেশন করলেই কি সাংবাদিককে হুমকির মুখে পড়তে হবে?খড়্গপুরে সাংবাদিক প্রলয় সামন্তকে রাতের অন্ধকারে রাস্তায় গাড়ি আটকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল অমিত নাগ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু হুমকিই নয়, ঘুষ দেওয়ার চেষ্টারও অভিযোগ উঠেছে। আর সেই ঘটনার সম্পূর্ণ মুহূর্ত ধরা পড়েছে গোপন ক্যামেরায়!ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। খড়্গপুরের ঝাপাটাপুরে কয়েকটি শিশু খেলার মুহূর্তে একটি গাড়ির কাচ ভেঙে যায় বলে অভিযোগ। এরপর ওই শিশুদের বাড়ি থেকে নিয়ে গিয়ে নিজের ঘরে আটকে রাখার অভিযোগ ওঠে অমিত নাগের বিরুদ্ধে। এই ঘটনায় শিশুদের পরিবারের পক্ষ থেকেও খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং দুই পক্ষের বক্তব্য-সহ সেই খবর সম্প্রচার করা হয়।আর অভিযোগ, সেই খবর সম্প্রচারের পরেই সাংবাদিক প্রলয় সামন্তকে রাস্তায় গাড়ি আটকে হুমকি দেওয়া হয় এবং ঘুষ দেওয়ার চেষ্টা চলে। ইতিমধ্যেই এই ঘটনায় খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক প্রলয় সামন্ত।
প্রশ্ন উঠছে, খবর পছন্দ না হলেই কি সাংবাদিককে হুমকি দেওয়া হবে? সংবাদমাধ্যমকে কি ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া যাবে?
মনে রাখতে হবে, সাংবাদিকের কাজ সত্য তুলে ধরা। হুমকি বা চাপ সৃষ্টি করে সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিককে হুমকি দেওয়ার সেই মুহূর্তের গোপন ক্যামেরার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয় এই ভিডিও দেখার পরেই সমাজ মাধ্যমে উঠছে নিন্দার ঝড়।
No comments