Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলার নির্বাচন আচরণ বিধি লাগু হল, নন্দীগ্রাম উপ-নির্বাচনের সর্বদলীয় বৈঠকে নেই তৃণমূল

পূর্ব মেদিনীপুর জেলার নির্বাচন আচরণ বিধি লাগু হল, নন্দীগ্রাম উপ-নির্বাচনের সর্বদলীয় বৈঠকে নেই তৃণমূল
অষ্টাদশ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা থেকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন তিনি নন্দীগ্রা…

 


পূর্ব মেদিনীপুর জেলার নির্বাচন আচরণ বিধি লাগু হল, নন্দীগ্রাম উপ-নির্বাচনের সর্বদলীয় বৈঠকে নেই তৃণমূল


অষ্টাদশ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা থেকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন তিনি নন্দীগ্রাম এবং ভবানীপুর বিধানসভা থেকে। তিনি  ভবানীপুর বিধানসভার নিজে রেখে নন্দীগ্রাম বিধানসভা থেকে পদত্যাগ করেছিলেন তারই উপনির্বাচন অনুষ্ঠিত হবে তারই জন্য সর্বদলীয় সভা ডেকে জেলায় নির্বাচনী আচরণবিধে লাগু হয়ে গেল । সেই সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের কেহ নেই, সেনিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

নন্দীগ্রাম বিধানসভার উপ-নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। পুজোর আগেই আগামী ৬ অক্টোবর ওই বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হবে। ৯ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবে সমস্ত রাজনৈতিক দল। ৯ অক্টোবর ভোটের ফল ঘোষণা হবে। উপ-নির্বাচনের সূচি প্রকাশ হতেই মঙ্গলবার ৮ ই সেপ্টেম্বর সন্ধ্যায় হলদিয়ার মহকুমা শাসকের দপ্তরের সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু সেই বৈঠকে বিজেপি, সিপিএম ও কংগ্রেসের প্রতিনিধি এলেও তৃণমূলের তরফে কোন প্রতিনিধি অংশগ্রহণ করেনি। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক জেলার তৃণমূল নেতৃত্বরা জানাচ্ছেন, দলের তরফে তাদের কাছে কোনরকম নির্দেশিকা আসেনি। গত বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের কার্যত ভরাডুবির পর নন্দীগ্রাম ও রেজিনগর উপ-নির্বাচনে তৃণমূল কি আদৌ প্রার্থী দিতে পারবে সেবিষয়ে সন্দেহ রয়েছে। নন্দীগ্রামের বিজেপি নেতা মেঘনাদ পাল বলেন, 'তৃণমূল নন্দীগ্রামে সাইনবোর্ড হয়ে গিয়েছে। তাই আর কোন নির্বাচনেই প্রার্থী দিতে পারবে না।'

No comments