সিপিআইএম এর পার্টি অফিস দখল করেছে বিজেপি ,পার্টি অফিস দখল মুক্ত করতেই থানার সামনে সিপিআইএম বিক্ষোভ
হলদিয়া ক্ষুদিরামনগরের কলোনী গড়ে ওঠার সময় থেকে দীর্ঘদিনের CPI(M) পার্টি অফিস। পার্টি অফিস থেকেই হলদিয়া এলাকার পার্টির কাজকর্ম…
সিপিআইএম এর পার্টি অফিস দখল করেছে বিজেপি ,পার্টি অফিস দখল মুক্ত করতেই থানার সামনে সিপিআইএম বিক্ষোভ
হলদিয়া ক্ষুদিরামনগরের কলোনী গড়ে ওঠার সময় থেকে দীর্ঘদিনের CPI(M) পার্টি অফিস। পার্টি অফিস থেকেই হলদিয়া এলাকার পার্টির কাজকর্ম পরিচালনা হত। রাতের অন্ধকারে বিজেপির কিছু লোকজন পার্টি অফিসের শহীদ বেদী ভেঙেছে, লাল ঝান্ডা ছিঁড়েছে, অফিসে তালা বন্ধ করেছে তারপর গেরুয়া রং করে BJP লিখে দেয় এবং ফতোয়া জারি করে এই পার্টি অফিস আপাতত বন্ধ থাকবে লেখা কাগজ চিটিয়ে দেয়।একইভাবে ২৪ নম্বর ওয়ার্ডের একটি পার্টি অফিস যা তৃণমূল দখল করে রেখেছিল তা পুনরুদ্ধার করে পার্টির কাজকর্ম শুরু হয় সেই পার্টি অফিস পুনরায় বিজেপি দখল করে গেরুয়া রং করে দেয়। এই সমস্ত ঘটনার প্রতিবাদে এবং দ্রুত পার্টি অফিস খুলে যাতে পার্টির দৈনন্দিন কাজকর্ম করা যায় সেই দাবিতে।সেই সঙ্গে এই দখলদারি, অসভ্যতামি এবং নোংরামির প্রতিবাদে আজ ৪ সেপ্টেম্বর শুক্রবার হলদিয়া থানায় অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি। বিকেল থেকে রাত পর্যন্ত চলে এই অবস্থান কর্মসূচি। প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবার প্রতিশ্রুতি দিলে অবস্থান তুলে নেওয়া হয়।

No comments