Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার নিকাশী খাল ও স্লুইশগেটগুলির পূর্ন সংস্কার সহ সামগ্রিকভাবে মাস্টার প্ল্যান রূপায়ণ করে জলবন্দী সমস্যা সমাধানে ৫ দফা দাবীতে সেচ দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি

শিল্পনগরী হলদিয়ার নিকাশী খাল ও স্লুইশগেটগুলির পূর্ন সংস্কার সহ সামগ্রিকভাবে মাস্টার প্ল্যান রূপায়ণ করে জলবন্দী সমস্যা সমাধানে ৫ দফা দাবীতে সেচ দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : হলদিয়া শিল্পনগরীর অধীন…

 



শিল্পনগরী হলদিয়ার নিকাশী খাল ও স্লুইশগেটগুলির পূর্ন সংস্কার সহ সামগ্রিকভাবে মাস্টার প্ল্যান রূপায়ণ করে জলবন্দী সমস্যা সমাধানে ৫ দফা দাবীতে সেচ দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি


সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : হলদিয়া শিল্পনগরীর অধীনস্থ সহ সুতাহাটা ও হলদিয়া ব্লকের সমস্ত নিকাশী খাল ও স্লুইশগেটগুলি আগামী বর্ষার পূর্বে পূর্ন সংস্কারের মাধ্যমে সামগ্রিকভাবে মাস্টার প্ল্যান রূপায়ণ করে জলবন্দী সমস্যা সমাধানে ৫ দফা দাবীতে আজ হলদিয়া নিকাশী সংস্কার কমিটির পক্ষ থেকে তমলুকের সেচ দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়।প্রতিনিধিদলে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,হলদিয়া নিকাশী সংস্কার কমিটির পক্ষে সভাপতি বিজয় কৃষ্ণ দাস,যুগ্ম সম্পাদক নিখিলেশ নারায়ণ দোলুই ও শ্যাম সুন্দর দাস, উপদেষ্টা ফনি ভূষণ চক্রবর্তী,সম্পাদক মন্ডলীর সদস্য শংকর প্রসাদ মান্না প্রমূখ। ডেপুটেশনের সময় উপস্থিত ছিলেন সেচ দপ্তরের তমলুকের এসডিও সৈনভ সিনহা, গেঁওখালি সেকশানের সেকশনাল অফিসার তন্ময় বড়াল। 

দাবীগুলির মধ্যে অন্যতম হলো ১) নো কস্ট পদ্ধতি নয়,পরিপূর্ণ সরকারী উদ্যোগ ও ব্যয়ে এলাকার প্রধান নিকাশী ও তার শাখাখালগুলি আগামী বর্ষার পূর্বে পূর্ণ সংস্কার ২) নদীর সাথে সংযোগকারী সমস্ত খালের মুখে অকেজো স্লুইসগেটগুলি নতুন করে নির্মাণ ৩) একাধিক স্লুইসগেট যুক্ত লকগেটগুলিকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়ন্ত্রণের ব্যবস্থা ৪) শিল্পাঞ্চলে একাধিক রিসাইক্লিং প্ল্যান্ট স্থাপন করে শিল্প সংস্থাগুলির বর্জ্য মিশ্রিত জল শোধন করে নদীতে ফেলা,কোনভাবেই গ্রিন বেল্ট খাল সহ কোন নিকাশী খালে দূষিত রাসায়নিক বর্জ্য না ফেলা। ৫) শিল্পাঞ্চল ও কৃষি অঞ্চলকে সমন্বয় করে অবিলম্বে উচ্চ পর্যায়ের সেচ ও কৃষি বিশেষজ্ঞদের তদন্ত সাপেক্ষে এবং অভিজ্ঞদের পরামর্শের ভিত্তিতে হলদিয়ার নিকাশী সংক্রান্ত মাস্টার প্ল্যান তৈরি করে রূপায়িত করার উদ্যোগ গ্রহণ প্রভৃতি। 

আধিকারিকবৃন্দ দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে ৭ অক্টোবর এলাকাগুলি সরজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

          প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক নিম্নচাপজনিত অতিবর্ষণে হলদিয়া পৌরসভা,সুতাহাটা ও হলদিয়া ব্লক এলাকায় প্রায় মাসাধিককাল ধরে বর্ষার জল জমেছিল। দীর্ঘদিন এলাকার নিকাশী খাল ও বিভিন্ন স্লুইশগেট-লকগেটগুলি সংস্কার না হওয়ায় এবং খালের ভেতরে বহু অবৈধ নির্মাণ গড়ে ওঠায় এই ভয়াবহ জলবন্দী পরিস্থিতি তৈরি হয়েছিল।



No comments