হলদিয়া রিপ্লে অ্যান্ড কোম্পানি তাদের আর্থিক সহায়তা আসদতলিয়া বিনোদ বিদ্যাপীঠ স্কুলে বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পের উদ্বোধন হলদিয়া বিভিন্ন কোম্পানি তাদের সিএসআর প্রকল্পে অর্থ বিভিন্ন উন্নয়নে খরচ করেন। বিশুদ্ধ নিরাপদ পানীয় জল স…
হলদিয়া রিপ্লে অ্যান্ড কোম্পানি তাদের আর্থিক সহায়তা আসদতলিয়া বিনোদ বিদ্যাপীঠ স্কুলে বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পের উদ্বোধন
হলদিয়া বিভিন্ন কোম্পানি তাদের সিএসআর প্রকল্পে অর্থ বিভিন্ন উন্নয়নে খরচ করেন। বিশুদ্ধ নিরাপদ পানীয় জল সেবনে মানবিক মুখ হলদিয়া রিপ্লে অ্যান্ড কোম্পানি তারা স্কুলের ছাত্র-ছাত্রীদের বিশুদ্ধ নিরাপদ পানীয় জল সেবন করানোর জন্য উদ্যোগ গ্রহণ করলেন শিল্প শহর হলদিয়ায় গত আর্থিক বছরে প্রায় ১৫টি স্কুলে বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প করেছিলেন। গত কয়েকদিন আগেই শিল্পশহর হলদিয়া জল যন্ত্রণায় মানুষ ছিলেন তাদের হাতে প্রায় ১৫০০ খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলেন। জলযন্ত্রণা মুক্ত হতেই তাদের সিএসআর প্রকল্পে নন্দীগ্রাম বিধানসভা এলাকায় আসদতলিয়া বিনোদ বিদ্যাপীঠ স্কুলে প্রায় ২১০০ জন ছাত্রছাত্রীও শিক্ষক শিক্ষিকা দের জন্য বিশুদ্ধ পানীয় জল সেবন করানোর উদ্যোগ নিলেন। অভ্যুদয় হলদিয়া সহযোগিতায় রিপ্লে অ্যাণ্ড কোম্পানির আর্থিক সহযোগিতায় আজকের এই স্কুলে বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট শক্তি মিত্র, অ্যাডভাইসার ইউ কে দুবে এবং জেনারেল ম্যানেজার শুভজিৎ রায়, সুনির্মল মুর্মু এছাড়াও উপস্থিত ছিলেন অভূদ্যয় হলদিয়া সম্পাদক অনুপম মাইতি কোষাধক্ষ্য রঞ্জিত দোলাই, প্রাক্তন সম্পাদক প্রণব বেরা, প্রমুখ।
No comments