নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী ঘোষণাআসন্ন নন্দীগ্রামের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। শুক্রবার ১১ই সেপ্টেম্বর রাতে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই ঘোষণা করছেন। …
নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী ঘোষণা
আসন্ন নন্দীগ্রামের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। শুক্রবার ১১ই সেপ্টেম্বর রাতে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই ঘোষণা করছেন। মিলন প্রধানকে নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী করেছে কংগ্রেস শিবির। তিনি জানিয়েছেন, 'দল যে দ্বায়িত্ব আমাকে দিয়েছে সেই দ্বায়িত্ব আমি পালন করবো।' এদিকে শুক্রবার থেকেই নন্দীগ্রামে শুরু হয়েছে আধা সামরিক বাহিনীর রুট মার্চ। শুক্রবার ১১ ই সেপ্টেম্বর দাউদপুর, শামসাবাদ সহ একাধিক এলাকায় রুট মার্চ হয়। সঙ্গে ছিলেন নন্দীগ্রাম থানার পুলিশ। শুক্রবারের পর শনিবারেও নন্দীগ্রামের স্পর্শকাতর এলাকা ঘুরে দেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আগামী ৬ অক্টোবর উপনির্বাচন কে সামনে রেখে এখন এক কোম্পানি আধা সামরিক বাহিনী এসেছে। জানা গিয়েছে, পরে আরও ৩৬ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিবেক কুমার ভার্মা বলেন, 'উপনির্বাচন শান্তিপূর্ণ ভাবে করাই আমাদের মূল লক্ষ্য।'

No comments