হলদিয়া ও ভবানীপুর থানার উদ্যোগে পৌর এলাকার দুর্গোৎসবের সমন্বয় সভা
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে হলদিয়া ও ভবানীপুর থানা এলাকায় হলদিয়া পৌরসভা দুর্গোৎসব কমিটির সদস্যদের নিয়ে হলদিয়া প্রেস কর্নারে সমন্বয় সভা অনুষ্ঠিত হয…
হলদিয়া ও ভবানীপুর থানার উদ্যোগে পৌর এলাকার দুর্গোৎসবের সমন্বয় সভা
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে হলদিয়া ও ভবানীপুর থানা এলাকায় হলদিয়া পৌরসভা দুর্গোৎসব কমিটির সদস্যদের নিয়ে হলদিয়া প্রেস কর্নারে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন দূর্গোৎসবের সমন্বয়ে সভায় প্রায় ১৫০ টি পুজো কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা শান্তি-শৃঙ্খলা বজায় রাখা যান চলাচল নিরন্তন শব্দ দূষণ রোধ এবং প্রশাসনের নির্দেশিকা মেনে সুষ্ঠুভাবে পুজো পরিচালনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা হয়। আজকের এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন হলদিয়া থানার আইসি কুদরতে খোদা এবং ভবানীপুর থানার পুলিশ অফিসার প্রসেনজিৎ বিশ্বাস উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার অফিসার কৃষ্ণ নির্মাল্য ভট্টাচার্য এছাড়াও প্রশাসনে আধিকারিক বৃন্দ।

No comments