Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সাফল্য

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সাফল্য
তমলুক থানা ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ -এর যৌথ অভিযানে নিমতৌড়ি মোড়ের কাছে দুটি গাড়ি ইন্টারসেপ্ট করা হয়। গাড়ি দুটির রেজিস্ট্রেশন নম্বর WB 26 AZ 9449 এবং OD 01 BA 060…

 



পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সাফল্য


তমলুক থানা ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ -এর যৌথ অভিযানে নিমতৌড়ি মোড়ের কাছে দুটি গাড়ি ইন্টারসেপ্ট করা হয়। গাড়ি দুটির রেজিস্ট্রেশন নম্বর WB 26 AZ 9449 এবং OD 01 BA 0609।

আইনানুগভাবে তল্লাশি চালিয়ে ৯৫টি প্যাকেটে মোট ৯৯.০৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় অমিয় কুমার কামিলা (৩৬), রাজু জেনা (২৭) এবং শেখ নুরুল (২৯)—এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, তাঁরা ওড়িশার জলেশ্বর থেকে আসছিলেন।


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে সম্পূর্ণ তল্লাশি ও উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।


এই ঘটনায় তমলুক থানায় Case No. 822/26 dated 21.09.2026, u/s 20(b)(II)(c)/25/29 NDPS Act রুজু করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।


মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত।

No comments