প্রতিকূল আবহাওয়ায় পর্যটকদের সুরক্ষায় বিশেষ সতর্কতামূলক প্রচার
বর্তমান প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প…
প্রতিকূল আবহাওয়ায় পর্যটকদের সুরক্ষায় বিশেষ সতর্কতামূলক প্রচার
বর্তমান প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হয় ।
মন্দারমণি কোস্টাল থানার ও দিঘা মোহনা কোস্টাল থানার অন্তর্গত বিভিন্ন সমুদ্র এলাকায় পর্যটকদের সমুদ্রে না নামার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি সমুদ্রের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে।
বিশেষভাবে পর্যটকদের মদ্যপান বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্যের প্রভাবে সমুদ্রে নামা কিংবা স্নান করা থেকে সম্পূর্ণ বিরত থাকার বার্তা দেওয়া হচ্ছে।
পর্যটকদের কাছে আবেদন—পুলিশ ও প্রশাসনের সতর্কতামূলক নির্দেশ মেনে চলুন, ঝুঁকি এড়িয়ে চলুন এবং নিরাপদে থাকুন।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ
🌊 সতর্কতা • সচেতনতা • নিরাপদ পর্যটন

No comments