Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্প শহরে পালিত হল ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন

শিল্প শহরে পালিত হল ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন
আজ ১৫ ই আগস্ট ১৯৪৭ সালের আজকের দিনে ভারত বর্ষ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা দিবস হলদিয়া জহর টাওয়ার ক্যাম্পাসে ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হলদিয়াতে পাল…



শিল্প শহরে পালিত হল ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন


আজ ১৫ ই আগস্ট ১৯৪৭ সালের আজকের দিনে ভারত বর্ষ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা দিবস হলদিয়া জহর টাওয়ার ক্যাম্পাসে ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হলদিয়াতে পালিত হল স্বাধীনতা দিবস। বন্দরের সিআইএসএফ কর্মীদের কুচকাওয়াজের মধ্য দিয়ে আজকের স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করলেন হলদিয়া বন্দরের ম্যানেজিং ডাইরেক্টর জয়সিংহ আম্বুর । বন্দরের পরিবারের ছেলেমেয়েদের মাধ্যমিক উচ্চমাধ্যমিক উচ্চশিক্ষায় ভালো ফল করার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয় এছাড়াও বন্দরে নিরাপত্তা সিআইএস এফ এবং কর্মীদের কাজের অগ্রগতিতে উৎসাহিত করার জন্য বিশেষ সম্মানে ভূষিত করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পোট বন্দরের জেনারেল ম্যানেজার  প্রবীন কুমার দাস  এবং বন্দরের বিভিন্ন দপ্তরের আধিকারিক বৃন্দ।

হলদিয়া রিফাইনারির নিজস্ব স্টেডিয়ামে পালিত হল স্বাধীনতা দিবস বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ অংশগ্রহণ করেন । গত কয়েকদিন ধরেই আকাশের মুখ ভার ছিল তাই বৃষ্টির জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান না হলেও মর্যাদার সঙ্গে পালিত হলো আজকের এই দিনটি। আজকের দিন সিআইএসএফ এছাড়া রিফাইনারির  ভিন্ন আধিকারিকদের বিভিন্ন সম্মানে ভূষিত করা হয় উপস্থিত ছিলেন হলদিয়া রিফাইনারি হেড সুশান্ত কুমার দাস ।

এছাড়াও হলদিয়া মহকুমার শাসকের উদ্যোগে হলদিয়া তথ্য সংস্কৃতি সহযোগিতায় হলদিয়া প্রেস কর্নারে পালিত হল স্বাধীনতা দিবস। পৌর এলাকায় বহু বানভাসি মানুষ রয়েছেন বিভিন্ন ক্যাম্পে তাদের জন্য রান্না করা খাবার পৌরসভার উদ্যোগে পৌঁছে দেওয়া হচ্ছে । তাই এবারের স্বাধীনতা দিবস অনুষ্ঠান প্রত্যেক বছর হলদিয়া কারিগরি শিক্ষা কলেজের মাঠে অনুষ্ঠিত হত। এবারেই কেবলমাত্র পৌরসভার প্রেস কর্ণারে  স্বাধীনতা দিবস উদযাপিত হয় পতাকা উত্তোলন করলেন হলদিয়ার পৌরসভার পৌর প্রশাসক  তথা হলদিয়ার এসডিও  সুরভী শিংলা, অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পালিত হল স্বাধীনতা দিবস। হলদিয়া আজাদ হিন্দ নগর বিভিন্ন মনিষীদের নামে গাছ লাগানো কর্মসূচি দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় পোশাক এবং বানভাসি মানুষের জন্য রান্না করা খাবার আজকে তুলে দেওয়া হয়। জানিয়েছেন আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতির সম্পাদক গোপাল প্রসাদ দত্ত।  হলদিয়া জুড়ে ভারতীয় জনতা পার্টি বিজেপির উদ্যোগেও পালিত হলো স্বাধীনতা দিবস তবে নির্বাচনী পরবর্তীকালে বিরোধীদল তৃণমূলের পার্টি অফিস দখল করা ছিল সেই পার্টি অফিসে আজ নতুন করে বিজেপির কার্যালয় হিসেবে তারা ব্যবহার করল এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের স্বাধীনতা দিবস পালন করলো হলদিয়া দুর্গাচক ক্ষুদিরাম জন্ম উৎসব সোসাইটি অফিস, রতন মোড় একটি এনজিও সংস্থা অফিস দখল করে সেখানেও পালিত হল স্বাধীনতা দিবস। যদিও এই ঘটনা বর্তমান বিধায়ক প্রদীপ কুমার বিজলী  বলেন এই ধরনের অফিস দখল করে আমাদের সংগঠন কোন কর্মী করেননি যারা এই ধরনের কাজ করছেন তৃণমূলের এই সমর্থক ছিলেন তারা অতি বিপ্লবী হয়ে বিজেপির নাম ভাঙ্গিয়ে এই ধরনের কাজকর্ম করছেন আমাদের রাজ্য সভাপতি এবং জেলা সভাপতি নির্দেশক্রমে আমি এই বার্তা দেবো আমাদের দলীয় অফিস হোক হগলা দিয়ে পরবর্তীকালে কর্মীদের সহযোগিতা অফিস হোক কিন্তু কোন বিরোধীদলের বা কোন এনজিও সংস্থা অফিস দখল করে আমাদের অফিস করার কোন দরকার নেই যে বা যারা করছে পুলিশ প্রশাসন তার কাজ করুক এটাই আমি চাই। দলীয় অফিস এবং এনজিও অফিস দখল নিয়ে হলদিয়া পৌর এলাকায় শাসক দলের হিংসাত্মক মনোভাব রয়েছে এমনই বার্তা যাচ্ছে। এক সমাজ কর্মী বলেন আমাদের অফিসগুলো সোসাইটি একটি রেজিস্ট্রেশন করা হয়েছে দীর্ঘদিন আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে কাজ করতাম কিন্তু ৪ঠা মে রাজ্যের পরিবর্তন আসতেই সোসাইটির অফিসগুলো বর্তমান শাসক দলের উৎসাহিত কর্মীরাই দখল করে নিয়েছেন আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের ও বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছে।


No comments