হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলির প্রতিনিধিদের উদ্যোগে হলদিয়া পুরসভা ও সুতাহাটা ব্লক এলাকায় ৪০টি ত্রাণ শিবির খোলা হয়েছেতৃণমূল জমানায় দীর্ঘদিন নিকাশি নালা, খাল, ড্রেন না সংস্কারের ফলে ডুবেছে শিল্পশহর হলদিয়া। দীর্ঘ চার বছর…
হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলির প্রতিনিধিদের উদ্যোগে হলদিয়া পুরসভা ও সুতাহাটা ব্লক এলাকায় ৪০টি ত্রাণ শিবির খোলা হয়েছে
তৃণমূল জমানায় দীর্ঘদিন নিকাশি নালা, খাল, ড্রেন না সংস্কারের ফলে ডুবেছে শিল্পশহর হলদিয়া। দীর্ঘ চার বছর পুরসভা ভোট না হওয়ার জন্য এলাকায় উন্নয়ন হয়নি। হলদিয়া পুরসভার তরফে তড়িঘড়ি মেশিন নামিয়ে একাধিক অবরুদ্ধ নিকাশি নালা, ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছে। কিন্তু তৃণমূল সরকার নাগরিক পরিষেবা দেওয়ার নামে ব্যাপক পরিমাণে টাকা লুট করেছে বলে তোপ দাগছেন দুর্গত এলাকার বাসিন্দারা। হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী অসুস্থ অবস্থায় কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাই বিধায়কের প্রতিনিধিদের উদ্যোগে হলদিয়া পুরসভা ও সুতাহাটা ব্লক এলাকায় ১৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে। জলবন্দি এলাকার কয়েক হাজার বাসিন্দা সেই ত্রাণ শিবিরে রয়েছেন। হলদিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতৃত্ব মিন্টু দেবনাথ বলেন, 'জলমগ্ন এলাকার বাসিন্দাদের দু'বেলা রান্না করা খাওয়ার বিলি করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের ত্রিপল দেওয়া হয়েছে।'
No comments