Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘাটাল মাস্টার প্যান্টের সামগ্রী নিয়ে কনভেনশন

ঘাটাল মাস্টার প্যান্টের সামগ্রী নিয়ে কনভেনশন
ঘাটাল মাস্টার প্ল্যানের সামগ্রিক রূপায়ণ সম্পর্কে  অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ সহ মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করে বর্ষার প…

 


ঘাটাল মাস্টার প্যান্টের সামগ্রী নিয়ে কনভেনশন


ঘাটাল মাস্টার প্ল্যানের সামগ্রিক রূপায়ণ সম্পর্কে  অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ সহ মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করে বর্ষার পরপরই কাজ শুরুর দাবীতে আগামীকাল ভুক্তভোগী মানুষজনদের কনভেনশনের ডাক

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানের সামগ্রিক রূপায়ণ সম্পর্কে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ, মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করে বর্ষার পরপরই কাজ শুরুর দাবীতে আগামীকাল ১৩ ই অগাস্ট ভুক্তভোগী মানুষজনদের কনভেনশনের ডাক দিল- ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি।

        কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি বলেন,বিগত রাজ্য সরকারের "নো কস্ট" পদ্ধতিতে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদী সংস্কারের শ্লথগতির ফলে ঘাটালের বিভিন্ন নদীগুলিতে কয়েকদিন ধরে জলস্তর বাড়ছে। ইতিমধ্যে মহারাজপুর,পান্না সংলগ্ন কয়েকটি গ্রাম একাধিকবার প্লাবিত হয়েছে। কয়েকটি বাসের সাঁকো ভেঙে যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। অন্যদিকে বর্তমান রাজ্য সরকার আবারও মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য রাজ্য বাজেটে কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায় ১২০০ কোটি টাকার কাজ করবে বলে ঘোষণা করেছে। যা চার বছর ধরে রূপায়ণ করা হবে। 

নারায়নবাবু জানান-সম্প্রতি রাজ্যের নবনিযুক্ত সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী অরূপ দাসের সাথে আমাদের কমিটির এক প্রতিনিধি দল কলকাতার জলসম্পদ ভবনে দেখা করলে মন্ত্রী জানিয়েছেন,নো কস্ট পদ্ধতিতেই নদী ও খাল সংস্কার করা হবে। তবে পদ্ধতিতে কিছু নিয়ম পরিবর্তন করা হবে। মন্ত্রী মহোদয় আরো বলেন,মাস্টার প্ল্যান রূপায়ণের ওই ঘোষণা করা ছাড়া দপ্তর এখনও বিশেষ কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। এই অবস্থায় মাস্টার প্ল্যানের সামগ্রিক রূপায়ণ সম্পর্কে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ সহ মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করে বর্ষার পরপরই কাজ শুরুর দাবীতে ভুক্তভোগী মানুষজনদের নিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি নির্ধারণের জন্য আগামীকাল ১৩ ই অগাস্ট ঘাটালের অন্নপূর্ণা আর্কেডে এক কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। ওই কনভেনশন থেকেই পরবর্তী আন্দোলন এর কর্মসূচি ঘোষণা করা হবে।


 

No comments