Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাখি পূর্ণিমার পূণ্য লগ্নে শোলাট গ্রামের সার্বজনীন দুর্গোৎসব কমিটির সপ্তম বর্ষে খুঁটি পুজো

রাখি পূর্ণিমার পূণ্য লগ্নে শোলাট  গ্রামের সার্বজনীন দুর্গোৎসব কমিটির সপ্তম বর্ষে খুঁটি পুজো 
জল যন্ত্রণা থেকে মুক্ত হয়ে শিল্প শহর হলদিয়া মানুষজন খুঁটি পূজার মেতে উঠল ।
শুরু হল মা দুর্গার পূজার প্রস্তুতি , বাঙালি উৎসব ছাড়া থাকতে…

 


রাখি পূর্ণিমার পূণ্য লগ্নে শোলাট  গ্রামের সার্বজনীন দুর্গোৎসব কমিটির সপ্তম বর্ষে খুঁটি পুজো 


জল যন্ত্রণা থেকে মুক্ত হয়ে শিল্প শহর হলদিয়া মানুষজন খুঁটি পূজার মেতে উঠল ।


শুরু হল মা দুর্গার পূজার প্রস্তুতি , বাঙালি উৎসব ছাড়া থাকতে পারেনা, জীবন কেমন জানি অসম্পূর্ণ হয়ে থাকে উৎসব ছাড়াই। তাইতো বাঙালি ১২ মাসে ১৩ পার্বণ আর এরই মধ্যে সবচেয়ে বড় পার্বণ হল দুর্গা পূজা। সাধারণত রথের দিন থেকেই আনুষ্ঠানিকভাবে দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু হয়। বাংলা নানা প্রান্তে তাইতো এই পুজোর জন্য সারাটা বছর ধরে দিন গুণতে থাকে প্রায় প্রত্যেকটি বাঙালি। জেলার বিভিন্ন প্রান্তিক কিংবা ছোট বড় বিভিন্ন পুজোর প্রস্তুতির মধ্য দিয়ে শুরু করা হয়েছে। রাজ্যের কলিকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে দুর্গোৎসবের বড় বড় পুজো মণ্ডপ দেখার জন্য মানুষ ভিড় জমায়। রাখি বন্ধন উৎসবে খুঁটি পূজার মধ্য দিয়ে  উৎসবে দিন গণনা শুরু হল শোলাট গ্রামের সপ্তম বর্ষের দুর্গোৎসব কমিটি। তবে খুঁটিপূজোর ধারণা এসেছে শত বছরের পুরনো রীতি থেকেই। আগে পূজো মানেই বুনিয়াদী বাড়ির পুজো তখনকার দিনের পুজো এখনকার পাড়ার পুজোর মতো ছিল না। না ছিল পুজোর কোন থিম না ছিল দেবদেবীকে বিভিন্নভাবে সাজানোর প্রতিযোগিতা। রথযাত্রার দিন থেকে বিভিন্ন ঠাকুরবাড়ির দালান গুলিতে প্রতিমার কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপজার প্রস্তুতি। খুঁটি পূজার সাথে সাথেই পুজো কমিটির উদ্যোক্তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকেন যেমন রক্তদান শিবির চারা গাছ বিতরণ নরনারায়ণ সেবা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা। 

হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড শোলাট গ্রামের সার্বজনীন সপ্তম বর্ষে দুর্গোৎসব কমিটির খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। মা দুর্গাকে আহবান করে নারকেল ফাটিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটিপুজো সম্পন্ন হয়। খুঁটি পূজার উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী ছিলেন শিল্প শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক সভাপতি উৎসব কমিটির সভাপতি কার্যকরী সভাপতি ছিলেন  গ্রামের আবাল বৃদ্ধ বনিতা।  সংবাদমাধ্যমে মুখোমুখি হলেন উত্তম কমিটির সভাপতি কার্যকরী সভাপতি বিশ্বনাথ সিনহা এবং কানাই সিনহা প্রমূখ।


No comments