ট্রাফিক বিধি - দিলীপ কুমার পাত্র
হেলমেট ছাড়া চড়বো না তো বাইকেতে আমি তিন জনেতে চলবো না তো জীবন অনেক দামি।
গাড়ির গতি রাখবো যে ভাই চল্লিশের ওই পাশেট্রাফিক বিধি যাবো মেনেস্কুল অফিসে মাসে।
প্রবল বর্ষণ কুয়াশাতে হেডলাইটটা জ্বা…
ট্রাফিক বিধি -
দিলীপ কুমার পাত্র
হেলমেট ছাড়া চড়বো না তো
বাইকেতে আমি
তিন জনেতে চলবো না তো
জীবন অনেক দামি।
গাড়ির গতি রাখবো যে ভাই
চল্লিশের ওই পাশে
ট্রাফিক বিধি যাবো মেনে
স্কুল অফিসে মাসে।
প্রবল বর্ষণ কুয়াশাতে
হেডলাইটটা জ্বালাই
টার্নিং এতে হর্ণ দিয়ে তো
মন্থরেতে চালাই।
জোরে বাইক চালাবো না
রাতে কিংবা দিনে
সিগন্যাল মোরা ভাঙবো না তো
থাকবো মোরা ঋণে।
মোবাইলটা বাজলে তবু
ধরবো না তো হাতে
ট্রাফিক বিধি মানবো মোরা
দিনে কিংবা রাতে।
নিজের বিপদ ডাকবো না আর
এখন জেনে বুঝে
ট্রাফিক বিধির নিয়মগুলো
নেবো সবাই খুঁজে।
No comments