ভারতীয় কিষান সংঘ সুতাহাটা ব্লক কমিটি গঠন১১ ই আগস্ট মঙ্গলবার ভারত সেবা মিশন সেমিনার কক্ষে ২১ জন শ্রমশীল সংকল্পবদ্ধ কৃষকের সমন্বয়ে গঠিত হয়েছে ভারতীয় কিষান সংঘ। আলোচনা সভায় প্রথমে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস এ শ্রদ্ধা ন…
ভারতীয় কিষান সংঘ সুতাহাটা ব্লক কমিটি গঠন
১১ ই আগস্ট মঙ্গলবার ভারত সেবা মিশন সেমিনার কক্ষে ২১ জন শ্রমশীল সংকল্পবদ্ধ কৃষকের সমন্বয়ে গঠিত হয়েছে ভারতীয় কিষান সংঘ। আলোচনা সভায় প্রথমে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস এ শ্রদ্ধা নিবেদন সহ মাঙ্গলিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সভাপতিত্ব করেন চৈতন্যপুর গ্ৰাম পঞ্চায়েত সদস্য নারায়ন মাইতি মহোদয়। আহ্বায়ক ছিলেন ড: বিশ্বনাথ সামন্ত, বিবেকানন্দ সামন্ত মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় কিষান সংঘ পূর্ব মেদিনীপুর জেলার প্রাক্তন সভাপতি ছবিলাল পাল, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমেস প্রধান, ইন্দ্রজিৎ ভৌমিক। সংস্থার বিধান অনুযায়ী ২১ জন কৃষকের সমন্বয়ে ৬ টি গ্ৰাম পঞ্চায়েত এলাকার থেকে সমানুপাতিক কৃষক প্রতিনিধি স্থান পেয়েছেন। বিভিন্ন মৌজার থেকে প্রকৃত কৃষকদের নিয়ে বিস্তারিত আলোচনা ও সম্মতি এই কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নারায়ন মাইতি, সহ সভাপতি রতন কুমার মন্ডল, সম্পাদক সুশান্ত মাইতি, সহ সম্পাদক সঙ্করী শী, জৈবিক প্রমুখ উৎসব রায়, মহিলা প্রমুখ ঋতুপর্ণা মাভৌই, যুবা প্রমুখ অরিন্দম পাল, প্রচার প্রমুখ সহদেব পড়ুয়া। এছাড়া ১৩ জন কৃষককে কার্য সমিতির সদস্য নথিভুক্ত করা হয়েছে। ব্লকের অন্তর্গত ছয়টি গ্ৰাম পঞ্চায়েত এলাকার থেকে একজন দায়িত্বশীল সনাতনী ভাবধারা সুশিক্ষিত মানবসম্পদ কে যথার্থ মর্যাদায় সংযুক্ত করে একটি গ্ৰহনযোগ্য উপদেষ্টা কমিটি তৈরি করা হয়েছে। আগামী দিনে ভারত সরকারের অধীনে প্রান্তিক পরিবারের কৃষি উন্নয়ন এ সার্বিক জনমুখী প্রকল্পের সুবিধা সহ বহুমুখী কাজকর্মে অগ্রগতি বিষয়ে ঐকান্তিক প্রচেষ্টায় গঠনমূলক উদ্যোগ নেয়া হবে। ব্লকের কৃষি উন্নয়ন আধিকারিক এর সঙ্গে জনসংযোগ করে প্রতিটি গ্ৰাম এর কৃষকদের সচেতনতা বৃদ্ধি, দান অনুদানের সহযোগিতার সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রশিক্ষণ কর্মশালা, উৎপাদিত কৃষি পন্য নায্যমূল্যে বিপনন, ফড়িয়াদের কবল থেকে উদ্ধার করে সমবায়িক পরিকল্পনা বাস্তবায়ন, কৃষক পরিবারের সন্তান সন্ততি কৃষি বিষয়ক অনুশীলন বিষয়ে ঐকান্তিক সহমর্মিতা, আগাছা পরিষ্কার করে জন নিকাশি ব্যবস্থা উন্নত করে আউস,আমন ও রোর ধান চাষ ব্যাপক হারে শুরু করা, ২১ জন কর্মকর্তা প্রত্যেকে ২৫ জন কৃষককে প্রাথমিক সদস্য নথিভুক্ত করবেন চলতি বছরের মধ্যে ২০২৭ - ২০২৯ মোট ২৫× ২১ = ৫২৫ জন কৃষককে প্রাথমিক ভাবে জনসংযোগ ও সমন্বয় করে কৃষি উৎপাদন সমবায় গঠন করে খড়গপুর আই আই টি আধুনিক প্রযুক্তির কৃষি সম্প্রসারণ যন্ত্রপাতি নিয়ে আত্মনির্ভরশীল ভারত গঠন এ কৃষি পাঠাগার ও শিল্প নির্মান ও গবেষণা কেন্দ্র নির্মাণ করা হবে। কৃষি নিয়ে কুইজ, মেলা প্রদর্শনী, কৃষি বিষয়ক অনুশীলন ও অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের, গবেষক, অধ্যাপক, বিজ্ঞানীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত করা হবে। ভূমি পরিমাপক বিষয়ে আমিন, দলিল লিখন, ভূমি দাতা সহযোগিতা করে সুতাহাটা ব্লকের অন্তর্গত একটি গ্ৰহনযোগ্য সামাজিক কৃষি উন্নয়ন গবেষণাগার নির্মান এর শপথ গ্রহণ করা হয়েছে আজকের আলোচনা সভায়।
এলাকায় জনপ্রতিনিধি কে ব্যক্তিগতভাবে অনুরোধ জানানো হবে তাদের উন্নয়ন তহবিলের অর্থ থেকে বাৎসরিক সুনির্দিষ্ট অংশ কৃষি উন্নয়ন এ রাখতে হবে। সুতাহাটা ব্লকের কৃষি, প্রানী, মৎস্য, উদ্যোগ পালন আধিকারিক এর সঙ্গে আলোচনা করি হবে সঠিক ভাবে সমীক্ষা করে প্রকৃত অর্থে খাঁটি সৃজনশীল প্রতিভা সম্পন্ন শ্রমশীল সংকল্পবদ্ধ কৃষক কে ব্যক্তিগতভাবে রাজনৈতিক মেরুকরণ থেকে বেরিয়ে চিহ্নিতকরন ও সরকারি পরিষেবা প্রদান ও বিশেষ নজরদারি।
No comments