Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বিধানসভা এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে এসডি অফিসে ডেপুটেশন

হলদিয়া বিধানসভা এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে এসডি অফিসে ডেপুটেশনহলদিয়া উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত প্রতিবাদী মঞ্চ এবং হলদিয়া নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে হলদিয়া এসডিও অফিসে ডেপুটেশন ।হলদিয়া শিল্পাঞ্চলের প্রায় এক হাজা…

 



হলদিয়া বিধানসভা এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে এসডি অফিসে ডেপুটেশন

হলদিয়া উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত প্রতিবাদী মঞ্চ এবং হলদিয়া নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে হলদিয়া এসডিও অফিসে ডেপুটেশন ।

হলদিয়া শিল্পাঞ্চলের প্রায় এক হাজার শুন্যপদ শুধুমাত্র নন্দীগ্রাম এলাকার বাসিন্দাদের নিয়োগের সংবাদ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার পর হলদিয়া নাগরিকদের মধ্যে অসন্তোষ এবং স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার জন্য আজকের  হলদিয়া এসডিও অফিসে ডেপুটেশন দিলেন তাদের প্রায় পাঁচ দফা দাবি নিয়ে আজকের এই ডেপুটেশনে শামিল হওয়ার হলদিয়া নাগরিক কল্যাণ সমিতি সম্পাদক জগজ্যোতি দাস ছিলেন কোষাধ্যক্ষ তুষার কান্তি মিদ্যাদা ও সভাপতি কমলেশ জানা, এছাড়াও উপস্থিত ছিলেন উদ্বাস ক্ষতিগ্রস্ত প্রতিবাদী মঞ্চ সভাপতি ব্রোজেন মাইতি দুই সংগঠনের একই বক্তব্য সংবাদপত্রে প্রকাশিত প্রায় এক হাজার শূন্য পদে কেন কেবলমাত্র নন্দীগ্রাম এলাকার বাসিন্দাদের নিয়োগের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে যথাযথ যাচাই ও স্পষ্ট করে বলা হোক। এছাড়া হলদিয়া শিল্পাঞ্চলের স্থানীয় যোগ্য ও দক্ষ যুবক-যুবতীদের কর্মসংস্থানের ন্যায্য সুযোগ নিশ্চিত করা। নিয়োগ ক্ষেত্রে কোন নির্দিষ্ট এলাকার বাসিন্দাদের জন্য একচেটিয়া সুযোগ না রেখে যোগ্যতা দক্ষতা ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়া হোক। হলদিয়া নাগরিক ও যুব সমাজের উদ্বেগ দূর করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আলোচনা ও উদ্যোগ গ্রহণ করা হোক। ভবিষ্যতে হলদিয়া শিল্পাঞ্চলের যে কোন বড় ধরনের নিয়োগের ক্ষেত্রে স্থানীয় যোগ্য প্রার্থীদের জন্য উপযুক্ত সুযোগ নিশ্চিত করার বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলি সঙ্গে সমন্বয় করা হোক। এছাড়া ক্ষতিগ্রস্ত প্রতিবাদী মঞ্চের সভাপতি ব্রজেন কুমার মাইতি বলেন হলদিয়ার মানুষ জায়গা দিয়েছে শিল্প এলাকার দূষণ মানুষকে গ্রহণ করতে হচ্ছে কেনই বা অন্যান্য এলাকার মানুষ হলদিয়া সুযোগ পাবে তার জন্য হলদিয়া শিল্পাঞ্চলের হলদিয়া বাসীদের জন্য ৫০ শতাংশ আসন রিজার্ভেশন করা হোক। আজ এসডিও সুরভী শিমলা মহোদয়ের কাছে স্মারকলিপি জমা দিতে তিনি  জানিয়েছেন  সংবাদ মাধ্যমকে জানালার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত প্রতিবাদী মঞ্চের সভাপতি এবং হলদিয়া নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক জগজ্যোতি দাস দুজনেই বলেন এই ধরনের কোন প্রস্তাব আলোচনা হয়নি যে কেবলমাত্র নন্দীগ্রামের মানুষ কর্মসংস্থানের জন্য আবেদন করতে পারবে। তিনি নাকি আরো জানিয়েছেন এই কর্মসংস্কৃতি মেলায় সকলেই আবেদন করতে পারবেন তবে এই ধরনের যদি কোথাও ভুল বুঝাবুঝি থাকে তিনি প্রশাসনিক ভাবে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন। 



No comments