মানবিক মুখ হলদিয়া রিফাইনারি বানভাসি মানুষের জন্য খাদ্য সামগ্রী তুলে দিলেন ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমারগত কয়েকদিন জল যন্ত্রণায় ভুগছেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পঞ্চায়েত এবং পৌরসভা মানুষজন। হলদিয়া পৌরসভার ২৯ টি ওয়ার্ড এবং…
মানবিক মুখ হলদিয়া রিফাইনারি বানভাসি মানুষের জন্য খাদ্য সামগ্রী তুলে দিলেন ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার
গত কয়েকদিন জল যন্ত্রণায় ভুগছেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পঞ্চায়েত এবং পৌরসভা মানুষজন। হলদিয়া পৌরসভার ২৯ টি ওয়ার্ড এবং শিল্প সংস্থা জলের তলায় ।ধীরে ধীরে জল কমছে এবং বানভাসি মানুষরা রয়েছিলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এলাকায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর সহ একাধিক মন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়ে গিয়েছিলেন যে সকল মানুষ রয়েছেন ক্যাম্পে তারা বাড়ি ফেরার সময় ন্যূনতম 5 দিনে খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হবে এই নির্দেশে মানবিক মুখ দেখালেন হলদিয়া রিফাইনারি সংস্থা। তারা চিরঞ্জিবপুর ক্যাম্পে প্রায় ৬৪ জন বানভাসি মানুষদের হাতে খাদ্য সামগ্রী একটি ব্যাগ তুলে দিলেন । উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার হলদিয়ার এসডিও সুরভী শিমলা, হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ হলদিয়া রিফাইনারি ইডি সুশান্ত কুমার দাস বলেন এই সকল বানভাসি মানুষদের জন্য শুধু খাদ্য সামগ্রী নয় জল যত কমবে মহামারী আকার ধারণ করবে । তাই বিচিং সহ বিভিন্ন কীটনাশক প্রয়োগ ব্যবস্থা হয় সে দিক থেকেও এগিয়ে আসবেন হলদিয়া রিফাইনারি পরিবার।বিধায়ক প্রদীপ কুমার বিজলী মানুষের স্বার্থে মানবিক মুখ দেখিয়েছেন হলদিয়া রিফাইনারি সেজন্য হলদিয়া বাসির পক্ষ থেকে হলদিয়া রিফাইনারি পরিবারকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই।
No comments