Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতির পক্ষ থেকে বানভাসি মানুষদের জন্য ত্রাণ শিবির

আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতির পক্ষ থেকে বানভাসি মানুষদের জন্য ত্রাণ শিবিরগত ১৩ই আগস্ট থেকে জল যন্ত্রণায় ভুগছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পঞ্চায়েত এবং পৌরসভার মানুষজন। হলদিয়া পৌরসভা ২৯ টি ওয়ার্ড এবং শিল্পাঞ্চলে জলে প্লাব…

 


আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতির পক্ষ থেকে বানভাসি মানুষদের জন্য ত্রাণ শিবির

গত ১৩ই আগস্ট থেকে জল যন্ত্রণায় ভুগছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পঞ্চায়েত এবং পৌরসভার মানুষজন। হলদিয়া পৌরসভা ২৯ টি ওয়ার্ড এবং শিল্পাঞ্চলে জলে প্লাবিত হয়েছিল বিভিন্ন এলাকা। এলাকার মানুষ বিভিন্ন ত্রান শিবিরে আশ্রয় নিয়েছিলেন। হলদিয়া পৌরসভা পঞ্চায়েত সমিতি রাজ্য সরকারের পক্ষ থেকে চলে নজরদারি এবং ত্রানশিবির। সূত্রে জানা যায়, হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলির নেতৃত্বে প্রায় 40 টি ক্যাম্প তাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় সংঘটিত করেছিলেন। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও বিভিন্ন ত্রাণ শিবিরের নজরদারি করেছেন। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে তিন কোটি টাকা বরাদ্দ করেছেন বানভাসী মানুষের জন্য। হলদিয়াতে এসেছেন রাজ্য সরকারের একাধিক মন্ত্রীও রাজ্যের মুখ্যমন্ত্রী ও এসেছেন বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বোপরি সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির পরিচালনা করেছিলেন । কোথাও শুকনো ও রান্না খাবার পরিবেশন করা হয়েছিল। হলদিয়া আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতির পক্ষ থেকে প্রায় সকালে এবং বিকালে করে এক হাজার মানুষজনকে তাদের নিজস্ব সমিতির পক্ষ থেকে ত্রাণ শিবির পরিচালনা করেছেন। গত ১৩ই আগস্ট থেকে শুরু হয়েছিল সেই ত্রাণ শিবির। হলদিয়া আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতি মা ভবতারিণী মন্দিরের প্রসাদ সকল বানভাসী মানুষের মুখে তুলে দিয়েছিলেন জানালেন সমিতির সম্পাদক গোপাল প্রসাদ দত্ত।

No comments