Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৪৭ লক্ষ টাকার চুল 'গায়েব', দিল্লি বি

৪৭ লক্ষ টাকার চুল 'গায়েব', দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার ভিয়েতনামী নাগরিক২০০ কেজি মানব চুল ভিয়েতনামে পাচার করে ৪৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। বিমানে উঠে দেশ ছেড়ে পালানোর ঠিক আগের মুহূর্তে দিল্লি বিমানবন্দর থেকে এক ভ…

 




৪৭ লক্ষ টাকার চুল 'গায়েব', দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার ভিয়েতনামী নাগরিক

২০০ কেজি মানব চুল ভিয়েতনামে পাচার করে ৪৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। বিমানে উঠে দেশ ছেড়ে পালানোর ঠিক আগের মুহূর্তে দিল্লি বিমানবন্দর থেকে এক ভিয়েতনামী নাগরিককে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম হুয়াং ভান থাং (Hoang Van Thang)।

​পুলিশ সূত্রে খবর, গত ১২ আগস্ট ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় ব্যবসায়ী গৌতম মাইতি। তাঁর দাবি, অভিযুক্ত ভিয়েতনামী নাগরিক তাঁর কাছ থেকে প্রায় ২০০ কেজি মানব চুল কিনেছিলেন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৭ লক্ষ টাকা। চুক্তি মতো চুল ভিয়েতনামে পাঠিয়ে দেওয়া হলেও, অভিযুক্ত সেই বিপুল অঙ্কের টাকা মেটাননি। উল্টে যোগাযোগ বন্ধ করে রাতারাতি দেশ ছেড়ে পালানোর ছক কষেন।

​অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করে ভগবানপুর থানার পুলিশ। তদন্তকারীদের কাছে খবর আসে, অভিযুক্ত দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে পালানোর চক্রান্ত করছেন। এর পরই অত্যন্ত তৎপরতার সঙ্গে দিল্লি পুলিশের এয়ারপোর্ট থানা, সিআইএসএফ (CISF), কলকাতা ও দিল্লির এফআরআরও (FRRO) এবং রাজ্য সিআইডি-র (CID) সঙ্গে যোগাযোগ করে ভগবানপুর থানার পুলিশ। যৌথ উদ্যোগে বিমানে ওঠার ঠিক আগেই অফলোড করে আটক করা হয় হুয়াং ভান থাংকে।

​খবর পেয়েই ভগবানপুর থানার একটি দল দিল্লি পৌঁছায়। ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে নিয়ে আসা হয় ভগবানপুরে। জেলা পুলিশের এক আধিকারিক জানান, ঘটনার পেছনে বড় কোনও আন্তর্জাতিক প্রতারণা চক্র কাজ করছে কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এবং আইনি ব্যবস্থা গ্রহণে তারা বদ্ধপরিকর।

No comments