Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জল যন্ত্রণা মুক্ত না হতে হতেই শিল্প শহরেই ঢাকে কাঠি হলদিয়া রিফাইনারি এমপ্লোইজদের বিশ্বকর্মা পুজো

জল যন্ত্রণা মুক্ত হতে না হতেই শিল্প শহরেই ঢাকে কাঠি  হলদিয়া রিফাইনারি এমপ্লয়ীজদের বিশ্বকর্মা পুজোশিল্পের দেবতার আরাধনায় হলদিয়া রিফাইনারি পরিবার বিশ্বকর্মা পুজোর মেতে উঠলেন। বিশ্বকর্মা পূজায় সারা হলদিয়ার মানুষ মেতে উঠেন , বৎ…

 


জল যন্ত্রণা মুক্ত হতে না হতেই শিল্প শহরেই ঢাকে কাঠি  হলদিয়া রিফাইনারি এমপ্লয়ীজদের বিশ্বকর্মা পুজো

শিল্পের দেবতার আরাধনায় হলদিয়া রিফাইনারি পরিবার বিশ্বকর্মা পুজোর মেতে উঠলেন। বিশ্বকর্মা পূজায় সারা হলদিয়ার মানুষ মেতে উঠেন , বৎসরের এই বিশ্বকর্মা পুজোর শিল্পের দেবতার আরাধনা করেন। সারা রাজ্যের মানুষ তাকিয়ে থাকেন এই পূজোকে কেন্দ্র করে শিল্প শহরে তাদের পূজার চনা এবং কারখানা দেখতে আসার জন্য বহু দূর-দূরান্ত থেকে আসেন গাড়িনিয়ে।  হলদিয়া শিল্প শহরে পুজো মন্ডপ আলোর রুসনা এবং মূর্তি দেখার জন্য। প্রতি বছরের মত এ বছর তারা বিভিন্ন সামাজিক কাজ যেমন করছেন ঠিক তেমনি ভাবেই গত কয়েকদিন সারা জেলা সহ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ২৯ এবং পঞ্চায়েত সমিতি এলাকায় জলমগ্ন হয়ে জলবন্দী মানুষগন ক্যাম্পে ছিলেন। তাদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়ে ছিলেছিলেন হলদিয়া রিফাইনারি পরিবার প্রায় ২৬০০ খাওয়ার সামগ্রী নিয়ে ত্রান সামগ্রী  শিবিরে যারা ছিলেন তাদের হাতে পৌঁছে দিয়েছিলেন।। আজকের এই খুঁটিপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন হলদিয়া রিফাইনারি এক্সিকিউটিভ ডাইরেক্টর প্ল্যান হেড সুশান্ত কুমার দাস ছিলেন পুজো কমিটির সম্পাদক জন্মেজয় মান্না হলদিয়া রিফাইনারি বিভিন্ন আধিকারিকবৃন্দ 

প্রতিবছরের মত আমরা অনাথ বৃদ্ধাশ্রমে মানুষজনকে পুজো মণ্ডপে এনে তাদের মিষ্টিমুখ এবং তাদের কিছু উপহার সামগ্রী আমরা তুলে দেই এ বছর তার ব্যতিক্রম নয়।। তবে জল যন্ত্রণায় মানুষ ভুগছেন তাদের পাসে থাকারও আমরা অঙ্গীকারবদ্ধ ইতিমধ্যে হলদিয়া রিফাইনালির পক্ষ থেকে ২৬০০ কিট পৌঁছে দিয়েছেন জানালেন হল দা রিফাইনারি হেড সুশান্ত কুমার দাস।

No comments