Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নন্দীগ্রামে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
পূর্ব মেদিনীপুর জেলার মানুষ জল যন্ত্রণা থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছে সামনে উপ নির্বাচন সেই আবহে নন্দীগ্রাম একাধিক প্রকল্পে সূচনা করলেন রাজ্যের মুখ্যম…

 




নন্দীগ্রামে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


পূর্ব মেদিনীপুর জেলার মানুষ জল যন্ত্রণা থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছে সামনে উপ নির্বাচন সেই আবহে নন্দীগ্রাম একাধিক প্রকল্পে সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজরেয়া পাড়া শিব মন্দির ময়দানে  প্রশাসনিক সভা থেকে এদিন নন্দীগ্রাম ১ ও ২ নন্দীগ্রাম দুই ব্লকের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প পরিষেবা সংক্রান্ত পরিকল্পনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে আজ প্রায় ৩০০ কোটি টাকার উন্নয়ন পরিষেবা প্রকল্পকে কেন্দ্র করে এদিনের সভায় একাধিক ঘোষণা করেন। 

আজকের এই সভায় উপস্থিত ছিলেন জেলার মন্ত্রী ও বিধায়কগণ পাশাপাশি জেলা প্রশাসন এবং বিভিন্ন দপ্তরে আধিকারিক বৃন্দ। আজকের এই সভা থেকে প্রায় পাশাপাশি হলদিয়া শিল্পাঞ্চলকে কেন্দ্র করে কর্মসংস্থানের বিশেষ অভিযানের কথাও ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন নন্দীগ্রামকে খুব তাড়াতাড়ি হলদিয়ার সঙ্গে জুড়ে দেয়া হবে। স্থানীয় স্তরে কর্মসংস্থানের সঙ্গে এলাকার মানুষের যোগাযোগ জোরদার করার বিষয়টি গুরুত্ব পায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে। 

নন্দীগ্রাম মানুষের সঙ্গে আমার দূর দশকের সম্পর্ক। আজ নন্দীগ্রামের জন্য গুরুত্বপূর্ণ দিন। সভা থেকে নন্দীগ্রামের দুই ব্লকের ১১ হাজার ৭০০ টি পরিবারকে নতুন পাকা বাড়ি তৈরির জন্য অনুদান দেওয়ার ঘোষণা করেন। এই খাতে প্রায় ১৩৪ কোটি ৮০ লক্ষ টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। আবাস যোজনা আওতায় ঐ দুই ব্লকের  ৭১৭৪ টি পরিবারকে দ্বিতীয় কিস্তি ৬০০০০ টাকা করে আজ প্রদান করা হয়। দ্বিতীয় কিস্তিতে মোট ৪৩ কোটি ৪ লক্ষ টাকা খরচ হয়েছে। এদিন সরকারি অনুষ্ঠানে বিকশিত ভারত জি রাম জী প্রকল্পে ৩১ কোটি ৮৪ লক্ষ টাকা ব্যেয়৩৪০ টি কাজের সূচনা করা হয়েছে। নন্দীগ্রাম বিধানসভা এলাকায় নতুন ৩২ টি রাস্তা তৈরি পুরানো রাস্তা মেরামত করার আশ্বাস দেওয়া হয়। স্বাস্থ্যের দিকেও নজর দেন মুখ্যমন্ত্রী। রেয়াপাড়া হেল্প সেন্টারে ৩০ বেডের জায়গা ৬০টি হবে। প্রধানমন্ত্রী জন ঔষধি করা হবে। পাশাপাশি শিক্ষার অগ্রগতির কথা মাথায় রেখে নন্দীগ্রামে ইংলিশ মিডিয়াম স্কুল আইটিআই তৈরি করে দেওয়ার ও দায়িত্ব নেন তিনি। তিনি আরো বলেন উচ্চ শিক্ষার জন্য নন্দীগ্রামে কোন ছাত্র-ছাত্রী অর্থের অভাবে বঞ্চিত হবে না দায়িত্ব আমার।

No comments