১০ দফা দাবিতে হলদিয়া মহকুমা আদালতে কর্মচারীদের ৪৮ ঘণ্টার ধর্মঘট
পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির ডাকে ১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘটে সামিল হলেন রাজ্যের অন্যান্য আদালতের সঙ্গে হলদিয়া মহকুমা আদালতের কর্মচারীরাও। ২৪ আগস্ট সোমবার আ…
১০ দফা দাবিতে হলদিয়া মহকুমা আদালতে কর্মচারীদের ৪৮ ঘণ্টার ধর্মঘট
পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির ডাকে ১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘটে সামিল হলেন রাজ্যের অন্যান্য আদালতের সঙ্গে হলদিয়া মহকুমা আদালতের কর্মচারীরাও। ২৪ আগস্ট সোমবার আদালত খোলার পরই ধর্মঘটের সমর্থনে প্রতিবাদ মিছিল বের করেন কর্মচারীরা। ধর্মঘটের জেরে আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে শূন্যপদ পূরণ ও পদোন্নতি, পর্যাপ্ত সংখ্যক নতুন আদালত বৃদ্ধি, ফাইনিং কোর্ট ও সেরেস্তাদার নিয়োগ, সিআইএস-সহ অতিরিক্ত কাজের জন্য পর্যাপ্ত কর্মী নিয়োগের দাবি জানানো হয়েছে। পাশাপাশি শেট্টি কমিশনের সুপারিশ কার্যকর, সার্ভিস রুল সংশোধন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং গ্রেড অনুযায়ী পোস্টিংয়ের দাবিও রয়েছে। কর্মীদের মর্যাদা বজায় রেখে বিচারের গতি নিশ্চিত করা এবং আদালতের পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির হলদিয়া মহকুমা আদালতে সভাপতি দীপক কুমার দাস বলেন, “১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই আমরা প্রতিবাদ মিছিল করেছি এবং ধর্মঘটে সামিল হয়েছি।” ধর্মঘটের জেরে এদিন আদালতের বিভিন্ন কাজ ব্যাহত হয়।
No comments