হোসিয়ারী শ্রমিক দের ন্যূনতম মজুরির দাবিতে সভা সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: হোসিয়ারী শ্রমিকদের অবিলম্বে সরকার ঘোষিত ন্যূনতম মজুরী অনুসারে রেটবৃদ্ধি ও পূজার পূর্বে অন্তত ১৫ শতাংশ হারে বোনাসের দাবীতে এ আই ইউ টি ইউ সি অনুমোদিত …
হোসিয়ারী শ্রমিক দের ন্যূনতম মজুরির দাবিতে সভা
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: হোসিয়ারী শ্রমিকদের অবিলম্বে সরকার ঘোষিত ন্যূনতম মজুরী অনুসারে রেটবৃদ্ধি ও পূজার পূর্বে অন্তত ১৫ শতাংশ হারে বোনাসের দাবীতে এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে কোলাঘাটের বাঁকাডাঙ্গায় ইউনিয়ন অফিসে আজ এক শ্রমিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের জেলা উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের জেলা কমিটির যুগ্ম সম্পাদক নব শাসমল প্রমুখ। সভায় গত ১৮ই অগাস্ট রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং এর উপস্থিতিতে কলকাতার নব মহাকরণে ম্যানুফ্যাকচারিং কোম্পানির মালিক, মেকার মালিক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়,সেই বৈঠকের সিদ্ধান্তসমূহ বিস্তৃতভাবে তুলে ধরা হয়।
ইউনিয়নের উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক বলেন,রাজ্য সরকার প্রতি বছর দু(জানুয়ারী ও জুলাই মাসে)বার বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের ন্যূনতম মজুরী ঘোষণা করে থাকে। সেইমত পূর্বতন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর গত ৪ (২০২৩,২৪,২৫,২৬) বছরে ৭ বার হোসিয়ারী শ্রমিকদের নূন্যতম মজুরীবৃৃদ্ধি করলেও রাজ্যের লক্ষাধিক হোসিয়ারী শ্রমিকদের ক্ষেত্রে আজো তা কার্যকর হয়নি।
হোসিয়ারী শ্রমিকরা বর্তমানে ২০২২ সালের ন্যূনতম মজুরী মাসিক ১০,১৬৩ টাকা হিসেবে প্রত্যহ ৩৯০ টাকা মজুরী পাচ্ছে। ২০২৬ সালের জুলাই মাসের সরকার ঘোষিত ন্যূনতম মজুরী কার্যকর হলে মাসিক ১১,৬১৫ টাকা হিসেবে প্রত্যহ ৪৪৬ টাকা মজুরী পাবে। অর্থাৎ শ্রমিকরা এখন প্রতি মাসে ১৪৫২ টাকা কম পাচ্ছে। যা প্রতিদিনে প্রায় ৫৫.৮৪ টাকা কম।
সভা থেকে ঐ রেটবৃদ্ধি সহ শ্রমিকদের সচিত্র পরিচয়পত্র, ১৫ শতাংশ হারে পূজা বোনাস,ই এস আই,প্রভিডেন্ট ফান্ড প্রভৃতি দাবীতে ২১ সেপ্টেম্বর কোলাঘাট ব্লকের বিডিও এবং শ্রম দপ্তরের অফিসে বিক্ষোভ-ডেপুটেশনের কর্মসূচি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

No comments