Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চলতি নিম্নচাপজনিত বর্ষণের পরিপ্রেক্ষিতে

চলতি নিম্নচাপজনিত বর্ষণের পরিপ্রেক্ষিতে
চলতি নিম্নচাপজনিত বর্ষণের পরিপ্রেক্ষিতে মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি ও ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক আজ এক বিবৃতিতে বলেন,গত …

 




    চলতি নিম্নচাপজনিত বর্ষণের পরিপ্রেক্ষিতে


চলতি নিম্নচাপজনিত বর্ষণের পরিপ্রেক্ষিতে মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি ও ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক আজ এক বিবৃতিতে বলেন,গত কয়েকদিনের নিম্নচাপজনিত বর্ষণে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া,এগরা,তমলুক মহকুমার হলদিয়া-সুতাহাটা-পটাশপুর-কোলাঘাট-পাঁশকুড়া প্রভৃতি ব্লকের বিস্তীর্ণ এলাকায় জলবন্দী পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার সবং-পিংলা-নারায়ণগড়-কেশিয়াড়ি-ঘাটাল-চন্দ্রকোনা প্রভৃতি এলাকারও বিস্তীর্ণ অংশ ইতিমধ্যে জলমগ্ন হয়েছে। যে কারণে আমনধান-পান-ফুল-নিচু এলাকার কাঁচাবাড়ি ও রাস্তা-পুকুরের মাছ চাষের প্রভূত ক্ষতি হয়েছে। ইতিমধ্যে আজ ও আগামীকাল অতি বর্ষণের লাল সতর্কতা জারি রয়েছে দুই জেলায়। ফলে আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর-বাঁকুড়া-পুরুলিয়া প্রভৃতি জেলাগুলিতে এই কারণে যে বৃষ্টি হয়েছে,সেই বৃষ্টির জল গড়িয়ে কার্যত শিলাবতী-কংসাবতী-সুবর্ণরেখা-কেলেঘাই প্রভৃতি নদী হয়ে যখন পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা এবং পাঁশকুড়া এলাকায় প্রবেশ করবে, তখন আরো জলের চাপ বাড়বে। ফলস্বরূপ বন্যা কবলিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে।

          নারায়নবাবু বলেন,সেচ দপ্তর জেলার শিলাবতী-কংসাবতী-রূপনারায়ন সহ সোয়াদিঘী-দেহাটি প্রভৃতি কয়েকটি নিকাশী খাল নো কস্ট পদ্ধতিতে সংস্কার করার কারণে কার্যত নদী ও খাল সংস্কারের কাজ বিশেষ কিছু এগোই নি। সেজন্য এই বিপত্তি। নারায়নবাবুর দাবী-অবিলম্বে জরুরী ভিত্তিতে ওই জমা জল দ্রুত নিষ্কাশন, নদী ও খালবাঁধের দুর্বল অংশগুলি জরুরী ভিত্তিতে রক্ষণাবেক্ষণ,নো কস্ট পদ্ধতি বাতিল করে বর্ষার পরপরই নদী ও খাল সংস্কার, জলবন্দী অবস্থার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের সরকারী সাহায্য প্রদান প্রভৃতির বন্দোবস্ত করতে হবে সেচ ও সাধারণ প্রশাসনকে।

No comments