বন্যায় প্লাবিত পটাশপুর ও ভগবানপুর, নৌকায় চেপে ত্রাণ পৌঁছে দিল 'বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতি'টানা বৃষ্টি ও নদী উপচে ওঠা জমা জলে প্লাবিত পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ও ভগবানপুরের বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন অঞ্চলের দুর্গত মা…
বন্যায় প্লাবিত পটাশপুর ও ভগবানপুর, নৌকায় চেপে ত্রাণ পৌঁছে দিল 'বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতি'
টানা বৃষ্টি ও নদী উপচে ওঠা জমা জলে প্লাবিত পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ও ভগবানপুরের বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন অঞ্চলের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল ‘বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতি’। শনিবার সংগঠনের সদস্যেরা আশীষ ধাওয়ার নেতৃত্বে বন্যাকবলিত পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
এদিন কেলেঘাই ও কপালেশ্বরী নদীর বুক চিরে নৌকায় চেপে প্রত্যন্ত এলাকাগুলিতে পৌঁছান উদ্ধার ও ত্রাণকারী দলের সদস্যরা। জলবন্দি মানুষের কাছে খাবার, পানীয় জল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। বন্যার জেরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় একমাত্র নৌকাই ছিল ত্রাণ পৌঁছানোর ভরসা।
কোমর সমান জল ঠেলে এবং বিপদের ঝুঁকি নিয়ে সেবা সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিপদের দিনে হাতের কাছে এমন সাহায্য পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্ষতিগ্রস্ত বন্যাকবলিত মানুষজন।
No comments