Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া শিল্পাঞ্চলের অগ্নিকাণ্ডের প্রকৃত তথ্য কি মানুষের কাছে আসবে সে নিয়েও রয়েছে ধন্দে- বিধায়ক

হলদিয়া শিল্পাঞ্চলের অগ্নিকাণ্ডের প্রকৃত তথ্য কি আসবে সকলের সামনে সে নিয়ে রয়েছে ধন্দে- বিধায়কহলদিয়ার মানুষ কতটা নিরাপত্তাই রয়েছি ? হলদিয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটে গিয়েছিল তার তদন্ত এখনো চলছে। ২৯শে জুন বিকাল পাঁচটা থেকে শুরু …

 


হলদিয়া শিল্পাঞ্চলের অগ্নিকাণ্ডের প্রকৃত তথ্য কি আসবে সকলের সামনে সে নিয়ে রয়েছে ধন্দে- বিধায়ক

হলদিয়ার মানুষ কতটা নিরাপত্তাই রয়েছি ? হলদিয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটে গিয়েছিল তার তদন্ত এখনো চলছে। ২৯শে জুন বিকাল পাঁচটা থেকে শুরু হয়েছিল ধীরে ধীরে  ন্যাপথা পাইপ থেকে বেরিয়ে ওই এলাকায় কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছিল। তার এক্সক্লুসিভ ভিডিও রয়েছে হলদিয়া নিউজ চ্যানেলের পর্দায়। কি বলছেন ওই এলাকার যারা প্রত্যক্ষদর্শী। কি জানিয়েছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা জেলা শাসক নিরঞ্জন কুমার, হলদিয়ার নিউজ চ্যানেল কে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন হলদিয়া বিধানসভার বিধায়ক প্রদীপ কুমার বিজলী।

ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/P82zzviIHrE


প্রায় ১৫ দিন অতিবাহিত হল শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো জানা যায়নি প্রকৃত তথ্য কিভাবে লাগলো আগুন। এলাকার সূত্রের খবর  ২৯ শে জুন বিকাল সাড়ে চারটা নাগাদ ওই এলাকায় ঝাঁজালো গন্ধ এলাকার মানুষের নাকে আসে। তৎক্ষণাৎ এলাকার মানুষ সংশ্লিষ্ট হলদিয়া থানা এবং হলদিয়া   পেট্রো কেমিক্যালস আধিকারিকদের ফোন করে জানায়। হলদিয়া থানা এবং ভবানীপুর থানার পুলিশ তৎপরতা দেখিয়েছিলেন ঠিকই কিন্তু হলদিয়া পেট্রো কেমিক্যালসের আধিকারিকরা কিছুই না করায় ঘটে গেল ভয়াবহ ঘটনা তিরিশে জুন সকালবেলায়। অগ্নিকাণ্ডে ভূষ্মিভূত হয়েছে কয়েকটি ঘর কয়েকটি লোকের প্রাণ চলে গেছে এখনো জানা যায় প্রায় তিনজন মারা গেছেন হাসপাতালে ভর্তি রয়েছেন। যদিও হলদিয়া পেট্রো কেমিক্যাল কর্তৃপক্ষ সকলকে জানিয়েছিলেন ন্যাপথার পাইপ থেকে আগুন লাগে তবে যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতাল চিকিৎসা করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন, ওই এলাকার মানুষদের জন্য তৈরি করে খাওয়ারও বিলি করেছেন।

ইতিমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ক্রাইসিস কমিটি গঠন করা হয়েছে বিভিন্ন পর্যায়ে তদন্ত শুরু হয়েছে কিন্তু তদন্তের ফলাফল এখনো হলদিয়ার মানুষ জানতে পারেনি।

 হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী বলেন পেট্রোকেমিক্যালসের গাফিলতির জন্যই এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। হলদিয়ার মানুষ বারুদের স্তুপের উপর বসবাস করছে। হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন পাইপ লাইন নিরাপত্তা বড়ের মধ্যে না বাঁধেন, বা বিভিন্ন কলকারখানার আধিকারিকরা যদি তৎপরতা না দেখায় তাহলে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। তবে জেলা প্রশাসনের উদ্যোগে ক্রাইসিস কমিটির তৈরি করে তার প্রথম সভা গত কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়েছে। সেখানে পাইপ লাইনের উপর যারা বসবাস করছেন তাদেরকেও সরিয়ে দেওয়া এবং কারখানার গেটে, ফুটপাত ও রাস্তার ধারে বদ্ধ করে রেখেছেন তাদেরকে সরে যাওয়ার জন্য ইতিমধ্যে আবেদন করেছেন। আর যারা শুনবেন না তাদেরকে জোর করে তুলে দেওয়া হবে। হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী বলেন দীর্ঘ প্রায় ১৫ দিন অতিবাহিত হয়েছে তদন্তের কাজ কোথায় কিভাবে আগাচ্ছে আমরা বুঝতে পারছি না। তবে আমরা জানতে পেরেছি হলদিয়া পেট্রো কেমিক্যাল যে ন্যাপথার পাইপ লিক হয়ে কুয়াশাচ্ছন্ন হয়েছিল কিন্তু এখন সেই জায়গায় জল দেওয়ার কাজ চলছে, এবং পাইপ লাইনের কাজ চলছে জোর কদমে চলছে।  সূত্রে জানা যায়, এবং বিধায়ক প্রদীপ কুমার বিজয়ী বলেন পেট্রো কেমিক্যাল আধিকারিক  বলছেন আগুন ধরেছিল এলপিজি গ্যাস পাইপ থেকে এ নিয়ে এখন চলছে বিতর্ক। তবে ৩০ জুলাই  কর্তৃপক্ষ জানিয়ে ছিলেন ন্যাপথা পাইপ থেকে। তাহলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কেন নেপচা না এলপিজি গ্যাস থেকে আগুন লেগেছিল। তাহলে এই আগুনের মূল উৎস কোথায়।

No comments