Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাদক পাচার ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য গ্রেফতার তিন

মাদক পাচার ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্যগতকাল, ২৭.০৭.২০২৬ তারিখ বিকেলে নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাঁশকুড়া থানার পুলিশ ঝাড়গ্রাম-কলকাতা রুটে চলাচলক…

 



মাদক পাচার ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য

গতকাল, ২৭.০৭.২০২৬ তারিখ বিকেলে নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাঁশকুড়া থানার পুলিশ ঝাড়গ্রাম-কলকাতা রুটে চলাচলকারী একটি SBSTC  বাসকে সিদ্ধা বাজার সংলগ্ন এলাকায় আটক করে তল্লাশি চালায়।

তল্লাশির সময় তিনজন অভিযুক্তের কাছ থেকে ৩৪টি সিল করা প্যাকেটে মোট ৩৬.২১৫ কেজি গাঁজা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওগ্রাফির মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রযোজ্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

No comments